সাতপাকে বাঁধার পর প্রথম হোলি! রকি-হিনা থেকে বিজয়-রশ্মিকা—রঙের উৎসবে মাতবেন যে তারকারা

বসন্তের আগমনে চারিদিকে এখন রঙের উৎসবের প্রস্তুতি। আর এই ২০২৬-এর হোলি বেশ কয়েকজন জনপ্রিয় তারকা জুটির কাছে অত্যন্ত স্পেশাল। কারণ বিয়ের পর এটিই তাঁদের প্রথম হোলি। সেলিব্রিটি মহলে এখন থেকেই শুরু হয়ে গিয়েছে উৎসবের তোড়জোড়।

রশ্মিকা মন্দানা ও বিজয় দেবেরাকোন্ডা: তালিকার শীর্ষে রয়েছেন এই মেগাস্টার জুটি। গত ২৬ ফেব্রুয়ারি সাত পাকে বাঁধা পড়েছেন তাঁরা। বিয়ের মাত্র ৫ দিনের মাথায় জীবনের প্রথম হোলি উদযাপন করবেন এই পাওয়ার কাপল।

হিনা খান ও রকি জয়সওয়াল: গত বছর ৪ জুন দীর্ঘদিনের সম্পর্কের পরিণতি দিয়েছিলেন হিনা ও রকি। ২০২৫-এর সেই জমকালো বিয়ের পর এবারই প্রথম রঙে মাতবেন এই জুটি।

সামান্থা ও রাজ নিদিমোরু: গত বছরের ১ ডিসেম্বর পরিচালক রাজ নিদিমোরুর সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন দক্ষিণী সুন্দরী সামান্থা রুথ প্রভু। বিয়ের পর এই নতুন জুটির প্রথম হোলি ঘিরে অনুরাগীদের আগ্রহ তুঙ্গে।

এছাড়া ‘বালিকা বধূ’ খ্যাত অবিকা গৌর ও মিলিন্দ চন্দওয়ানি, এবং টিভি অভিনেত্রী সারা খান ও কৃষ পাঠক গত বছর ডিসেম্বরে বিয়ের পিঁড়িতে বসার পর এবার প্রথম বসন্তোৎসবে শামিল হচ্ছেন। চলতি বছরের জানুয়ারিতেই বিয়ে সেরেছেন নূপুর শ্যানন ও স্টেবিন বেন। পাশাপাশি দীর্ঘদিনের সঙ্গী সন্দীপ বসওয়ানা ও অশ্লেষার কাছেও এবারের হোলি প্রেমের নতুন রঙে রাঙানো। সব মিলিয়ে গ্ল্যামার দুনিয়ায় এবার রঙের উৎসব হবে আক্ষরিক অর্থেই রঙিন।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy