শহরজুড়ে রহস্যের ঘনঘটা! ঋত্বিক-কৌশানী জুটির হাতে কি এবার খুনের কিনারা?

২০২৫ সালে ‘মৃগয়া: দ্য হান্ট’-এর সাফল্যের পর এবার কলকাতার বুকে নতুন রহস্যের সমাধান করতে ফিরছেন ঋত্বিক চক্রবর্তী। অভিরূপ ঘোষের পরিচালনায় আসছে ফ্র্যাঞ্চাইজির পরবর্তী ভাগ ‘মৃগয়া ১.৫’। এবার গল্পের কেন্দ্রে ‘শ্রেয়াংশী’ নামের এক তরুণী, যে নিজের বাড়িতেই এক রহস্যময় নির্যাতনের শিকার হয়। এই জটিল মামলার কিনারা করতে মাঠে নামছেন শোভাবাজার থানার দক্ষ ওসি দেবাঞ্জন দত্ত (ঋত্বিক চক্রবর্তী) এবং এসআই জয়িতা সেন (কৌশানী মুখোপাধ্যায়)।

তদন্তকারী এই দলে ঋত্বিক ও কৌশানীর সঙ্গী হিসেবে থাকছেন এসআই পরিতোষ সাহার ভূমিকায় অর্পণ ঘোষাল এবং সিনিয়র অফিসার অগ্নিশ্বরের চরিত্রে মীর আফসার আলি। তবে এবারের লড়াইতে কেবল বুদ্ধি নয়, পেশ পেশির আস্ফালনও দেখা যাবে। পুলিশের এই চৌকস দলটিকে টক্কর দেবে এক দুর্ধর্ষ ও রহস্যময় আততায়ী। এই ছবিতে দেবাঞ্জনের চরিত্রের অতীতের কিছু অন্ধকার দিকও উন্মোচিত হবে বলে জানা গিয়েছে। যদিও আগের কিস্তির বিক্রম চট্টোপাধ্যায় বা সৌরভ দাসকে এবার দেখা যাবে না। দেবাশিস দত্তের মূল গল্পে চিত্রনাট্য লিখেছেন অরিত্র বন্দ্যোপাধ্যায়। সঙ্গীত পরিচালনায় থাকছেন রাণা মজুমদার। টানটান অ্যাকশন আর বুদ্ধির লড়াইয়ে ঠাসা এই ছবি কবে মুক্তি পাবে, এখন সেই অপেক্ষাতেই সিনেমা প্রেমীরা।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy