ব্যান হলো ‘KD’ ছবির গান! সঞ্জয় দত্ত ও নোরার রোমান্স কি তবে পরিবারের সঙ্গে দেখার অযোগ্য?

বলিউডের নতুন ছবি ‘KD: The Devil’-এর গান ‘সারকে চুনার তেরি সারকে’ নিয়ে দেশজুড়ে তোলপাড়। অভিনেতা সঞ্জয় দত্ত এবং ড্যান্সিং কুইন নোরা ফতেহির এই গানে নৃত্য পরিবেশনা ও পোশাক নিয়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক। সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের দাবি, গানের দৃশ্য ও কোরিওগ্রাফি এতটাই প্ররোচনামূলক যে তা পরিবারের সঙ্গে বসে দেখা অসম্ভব।

বিতর্ক কেবল সমালোচনায় সীমাবদ্ধ থাকেনি; জল গড়িয়েছে আদালত পর্যন্ত। সামাজিক মূল্যবোধের পরিপন্থী হওয়ার অভিযোগে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন (NHRC) একটি কড়া নোটিশ জারি করেছে। এর পরপরই বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে গানটি সরিয়ে নেওয়া হয়। এই ইস্যুতে বলিউডকে তুলোধোনা করেছেন অভিনেত্রী তথা সাংসদ কঙ্গনা রানাউত। তিনি বলেন, “সস্তা জনপ্রিয়তার জন্য এখন সব সীমা অতিক্রম করা হচ্ছে। এই ধরণের কন্টেন্ট তরুণ প্রজন্মের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।” ছবি মুক্তির আগেই এই আইনি জটিলতা ‘KD: The Devil’-এর ভবিষ্যৎ নিয়ে বড় প্রশ্ন তুলে দিল।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy