ছোটপর্দার জনপ্রিয় ধারাবাহিক ‘বালিকা বধূ’-র সেই ছোট্ট আনন্দী আজ টলিউড থেকে বলিউড, সর্বত্রই পরিচিত মুখ। অভিনেত্রী অভিকা গর এবং মিলিন্দ চাঁদওয়ানির রাজকীয় বিয়ের রেশ কাটতে না কাটতেই এবার ভাইরাল তাঁদের মা হতে চলার গুঞ্জন। বিয়ের মাত্র ৫ মাস কাটতে না কাটতেই অভিকা কি সত্যিই অন্তঃসত্ত্বা? এক সাম্প্রতিক ভিডিও ঘিরে শুরু হয়েছে তীব্র বিতর্ক।
ভাইরাল ভিডিওটিতে দেখা যাচ্ছে, রাস্তায় যাওয়ার সময় আচমকাই পেটে হাত দিয়ে দাঁড়িয়ে পড়েন অভিনেত্রী এবং তারপর বমি করতে শুরু করেন। এই দৃশ্য দেখার পরেই নেটিজেনদের একাংশ নিশ্চিত যে অভিকা মা হতে চলেছেন। কেউ কেউ বলছেন, হয়তো এই কারণেই তড়িঘড়ি বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন তাঁরা। তবে অন্য এক দলের মতে, এটি স্রেফ তাঁর আসন্ন সিনেমা ‘10th Class Diaries’-এর প্রচারের জন্য ‘ওভার অ্যাক্টিং’ হতে পারে। ওজন ঝরিয়ে মেদহীন শরীরের অধিকারী অভিকার এই ভিডিওটি এখন নেটপাড়ার হট টপিক।
অন্যদিকে, বলিউডে খুশির হাওয়া সোনম কাপুরের পরিবারে। ৪০ বছর বয়সে দ্বিতীয়বার মা হওয়ার খবর শেয়ার করেছেন অনিল-কন্যা। সোশ্যাল মিডিয়ায় তাঁর বেবি বাম্পের ছবি এবং বেবি শাওয়ারের ঝলক দেখে ভক্তরা তাঁকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন।