বাস্তবের সঙ্গে হুবহু মিলে গেল পর্দার মৃত্যু! ‘ছবিওয়ালা’র ট্র্যাজিক পরিণতি দেখে চোখের জল টলিপাড়ার

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকাল প্রয়াণে শোকস্তব্ধ টলিপাড়া। আর এই গভীর শোকের আবহে মুক্তি পেতে চলেছে শুভ্রজিৎ (বাপ্পা) পরিচালিত তাঁর শেষ অভিনীত ছবি। প্রয়াত অভিনেতাকে সম্মান জানাতে এক মানবিক ও নজিরবিহীন উদ্যোগ নিয়েছেন ছবির নির্মাতারা। তাঁরা জানিয়েছেন, প্রেক্ষাগৃহের মালিকেরা সহযোগিতা করলে এই ছবি দর্শকদের সম্পূর্ণ বিনামূল্যে দেখাতে চান তাঁরা।

প্রথমে ছবিটির নাম ‘নেগেটিভ’ রাখা হলেও রাহুলের আকস্মিক মৃত্যুর পর তা বদলে রাখা হয়েছে ‘ছবিওয়ালা’। ছবিতে রাহুল ‘বিশ্বকর্মা’ নামে এক শিল্পীর চরিত্রে অভিনয় করেছেন, যে তাঁর জীবদ্দশায় কোনো স্বীকৃতি পায়নি; অদ্ভুতভাবে যা তাঁর বাস্তবের ট্র্যাজেডির সঙ্গেই মিলে যাচ্ছে। ছবিতে রাহুলের স্ত্রী ‘মালা’র চরিত্রে অভিনয় করেছেন দেবলীনা দত্ত। আর্থিক অনটন আর শিল্পের লড়াইয়ের এই কাহিনিতে রাহুল ও দেবলীনা ছাড়াও রয়েছেন শ্রীলেখা মিত্র ও রানা বসু ঠাকুর। রূপম ইসলামের কণ্ঠে ছবির আবহ যেন রাহুলের প্রতি এক বিষণ্ণ শ্রদ্ধার্ঘ্য। একজন প্রকৃত ‘ছবিওয়ালা’র লড়াইকে কুর্নিশ জানাতেই এই বিশেষ নিবেদন।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy