বানি-নয়নার প্রেম কি ফিরবে? ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’র সিক্যুয়েল নিয়ে মুখ খুললেন রণবীর কাপুর

দীর্ঘদিন ধরে ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’ ছবির সিক্যুয়েল নিয়ে যে জল্পনা চলছিল, তাতে জল ঢাললেন অভিনেতা রণবীর কাপুর। ভ্যালেন্টাইন ডে-তে একটি লাইভ সেশনে রণবীর স্পষ্ট জানান, এই ছবির দ্বিতীয় ভাগ তৈরির কোনও পরিকল্পনা নেই। তাঁর মতে, বানি ও নয়নার গল্পের শেষটা এতটাই নিখুঁত ছিল যে নতুন করে কোনও অধ্যায় যোগ করা ঠিক হবে না।

লাইভ আড্ডায় রণবীর তাঁর আসন্ন প্রজেক্টগুলি নিয়েও মুখ খুলেছেন। তিনি জানান, বড় স্কেলের ছবি হওয়ায় সঞ্জয় লীলা বনশালির ‘লভ অ্যান্ড ওয়ার’ এবং নীতেশ তিওয়ারির ‘রামায়ণ’-এর মুক্তি কিছুটা পিছিয়ে যেতে পারে। তবে খুশির খবর হলো, ‘ব্রহ্মাস্ত্র: পার্ট টু- দেব’-এর কাজ প্রত্যাশার চেয়ে দ্রুত এগোচ্ছে এবং আগামী বছরের মাঝামাঝি শুরু হতে পারে ‘অ্যানিম্যাল পার্ক’-এর শুটিং। পাশাপাশি, রণবীর সিংয়ের সাম্প্রতিক ব্লকবাস্টার ‘ধুরন্ধর’-এর অভিনয়েরও প্রশংসা করেন তিনি।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy