“বলিউড ক্লিভেজ নিয়ে মত্ত, দক্ষিণীরা কোমরে!” ইন্ডাস্ট্রির অন্ধকার দিক নিয়ে বিষ্ফোরক তাপসী

অনুভব সিনহা পরিচালিত ‘আস্সি’ (Assee) ছবিতে তাঁর অভিনয় বর্তমানে প্রশংসিত হচ্ছে। কিন্তু এরই মাঝে বলিউড ও দক্ষিণ ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়ে এক বিস্ফোরক মন্তব্য করে শোরগোল ফেলে দিলেন অভিনেত্রী তাপসী পান্নু। সম্প্রতি এক সাক্ষাৎকারে তাপসী দাবি করেন, ফিল্ম ইন্ডাস্ট্রি অভিনেত্রীদের অভিনয়ের চেয়ে শরীরের নির্দিষ্ট কিছু অংশ নিয়ে বেশি ‘অবসেসড’। তাঁর মতে, বলিউড যেখানে অভিনেত্রীদের বুকের খাঁজ বা ‘ক্লিভেজ’ নিয়ে মত্ত, দক্ষিণী ইন্ডাস্ট্রি সেখানে কোমর এবং নিতম্বের মাঝের অংশ নিয়ে বেশি ব্যস্ত থাকে।

তাপসী স্পষ্ট জানান, ক্যারিয়ারের শুরুতে এই ধরনের গ্ল্যামারাস বা নির্দিষ্ট অঙ্গ প্রদর্শনের চরিত্রে তিনি স্বাচ্ছন্দ্য বোধ করতেন না। তাঁর কথায়, তামিল ও তেলুগু ছবির সেটে অনেক সময় পরিচালকরা নায়িকাদের ‘প্যাডেড ব্রা’ পরার পরামর্শ দেন যাতে স্তনের গঠন পর্দায় আরও স্পষ্টভাবে ফুটে ওঠে। অভিনেত্রীর দাবি, এই ধরনের নির্দেশনা অনিবার্যভাবে দর্শকের দৃষ্টি অভিনয় থেকে সরিয়ে শরীরের দিকে নিয়ে যায়।

তবে তাপসী এও পরিষ্কার করেছেন যে, তাঁর বক্তব্য অনেক সময় প্রেক্ষাপট ছাড়াই ভাইরাল হয়। তিনি জানান, বিষয়টি কেবল অভিনেত্রীদের জন্য নয়, অনেক সময় পুরুষ পরিচালকদের জন্যও অস্বস্তিকর হয়ে দাঁড়ায়। সেটে পর্যাপ্ত মহিলা কর্মী না থাকায় পরিচালকদেরই ঘুরিয়ে ফিরিয়ে এই পোশাক সংক্রান্ত নির্দেশ দিতে হয়। বর্তমানে কোর্টরুম ড্রামা ‘আস্সি’-তে একজন ধর্ষিতার আইনজীবীর চরিত্রে অভিনয় করছেন তাপসী, যেখানে তাঁর সাথে রয়েছেন কানি কুশ্রুতি ও রেবতীর মতো শক্তিশালী তারকারা।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy