বক্স অফিসে তৃপ্তি-শহীদের রোমান্টিক ম্যাজিক! ‘ও রোমিও’র তৃতীয় দিনের আয় দেখে চোখ কপালে বিশেষজ্ঞদের

বলিউডের রূপালি পর্দায় নতুন এক রোমান্টিক ঝড়ের নাম ‘ও রোমিও’। মুক্তির প্রথম দিন থেকেই বক্স অফিসে যে দাপট শুরু করেছিল শাহিদ কাপুর এবং তৃপ্তি ডিম্রি অভিনীত এই ছবি, তা তৃতীয় দিনেও অব্যাহত রয়েছে। রোমান্টিক-অ্যাকশন থ্রিলার ঘরানার এই সিনেমাটি দর্শকদের মনে জায়গা করে নেওয়ার পাশাপাশি বাণিজ্যিক সাফল্যের শিখরে উঠছে। প্রথম দুই দিনের ধারাবাহিকতা বজায় রেখে তৃতীয় দিনে ছবিটির ঝুলিতে এসেছে আরও ₹৭.১৯ কোটি।

শাহিদ কাপুরের অনবদ্য অ্যাকশন এবং ‘ন্যাশনাল ক্রাশ’ তৃপ্তি ডিম্রির সাথে তাঁর রসায়ন—এই দুইয়ের মিশেলে প্রেক্ষাগৃহে দর্শকদের ভিড় উপচে পড়ছে। বড় বাজেটের এই প্রোডাকশনটি নিয়ে শুরু থেকেই সিনেমাপ্রেমীদের মধ্যে তীব্র উন্মাদনা ছিল। বিশেষ করে ছবির গান এবং টানটান উত্তেজনার কাহিনি দর্শকদের হলমুখী করতে বড় ভূমিকা পালন করেছে। ট্রেড অ্যানালিস্টদের মতে, সপ্তাহের শেষে এই ধরনের কালেকশন ইঙ্গিত দিচ্ছে যে ছবিটি দীর্ঘ দৌড়ের ঘোড়া হতে চলেছে।

প্রযোজনা সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, ছবিটির ভিএফএক্স এবং বিদেশের লোকেশনে করা শ্যুটিং দর্শকদের এক অনন্য অভিজ্ঞতা দিচ্ছে। বর্তমান সময়ে যখন বড় বাজেটের অনেক ছবি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ছে, সেখানে ‘ও রোমিও’-র এই জয়যাত্রা বলিউডের জন্য এক পজিটিভ বার্তা। কেবল তরুণ প্রজন্মই নয়, ফ্যামিলি অডিয়েন্সও ছবিটি দেখতে ভিড় জমাচ্ছে। এখন দেখার বিষয়, আগামী কাজের দিনগুলোতেও কি এই রোমিও তাঁর দাপট ধরে রাখতে পারে কি না।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy