পর্দার ফিরছে রাহুল দেব বর্মণের জীবন! এম এস ধোনির পরিচালকের হাতেই কি বড় ধামাকা?

বলিউডের মিউজিক ইন্ডাস্ট্রিতে এক সময় রাজত্ব করেছেন তিনি। তাঁর সুরের জাদুতে বুঁদ ছিল গোটা দেশ। এবার সেই কিংবদন্তি সুরকার রাহুল দেব বর্মণ ওরফে ‘পঞ্চম দা’-র জীবন আসতে চলেছে বড় পর্দায়। খবর অনুযায়ী, জনপ্রিয় পরিচালক নীরজ পান্ডে এই বায়োপিকটি পরিচালনা করতে চলেছেন। ‘এ ওয়েডনেসডে’ বা ‘এম এস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’-র মতো হিট ছবি উপহার দেওয়া নীরজ এবার সুরের সম্রাটের জীবনগাথা তুলে ধরবেন।

সূত্রের খবর, ছবির চিত্রনাট্য লেখার কাজ ইতিমধ্যেই শেষ করে ফেলেছেন পরিচালক। এমনকি স্কটল্যান্ড এবং বুদাপেস্টে ছবির লোকেশন রেইকি (Recce) করার কাজও সারা হয়ে গিয়েছে। আর ডি বর্মণের বর্ণময় জীবন, তাঁর মিউজিক সেন্স এবং বলিউড সংগীতে তাঁর বৈপ্লবিক পরিবর্তন—সবই ফুটে উঠবে এই ছবিতে।

কাস্টিং নিয়ে এখনও চূড়ান্ত ঘোষণা না হলেও, শোনা যাচ্ছে এমন এক অভিনেতার সাথে কথা চলছে যিনি আগে বড় কোনো বায়োপিকে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন। এই খবরটি সামনে আসতেই পঞ্চমের অনুরাগীদের মধ্যে উত্তেজনার পারদ তুঙ্গে। দীর্ঘদিনের অপেক্ষার পর অবশেষে বলিউডের শ্রেষ্ঠ সুরকারের জীবনকে সেলুলয়েডে দেখার সুযোগ মিলবে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy