টেলিভিশন পর্দার জনপ্রিয় মুখ দীপিকা কক্করের শারীরিক অবস্থা নিয়ে গত কয়েকদিন ধরেই দুশ্চিন্তায় ছিলেন তাঁর অগণিত ভক্ত। অবশেষে স্বস্তির খবর শোনালেন অভিনেত্রীর স্বামী শোয়েব ইব্রাহিম। সম্প্রতি শারীরিক অসুস্থতার কারণে দীপিকাকে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল এবং চিকিৎসকদের পরামর্শে তাঁর একটি অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে।
শোয়েব সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন যে, দীপিকার সার্জারি সফল হয়েছে এবং তিনি এখন স্থিতিশীল। যদিও অস্ত্রোপচারের পর সামান্য ব্যথা রয়েছে, তবে আশঙ্কার কিছু নেই। দীপিকার অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই নেটদুনিয়ায় তাঁর দ্রুত আরোগ্য কামনায় প্রার্থনার ঝড় ওঠে। শোয়েব ভক্তদের ধন্যবাদ জানিয়ে বলেছেন, “সবার ভালোবাসা ও দোয়ার কারণেই অপারেশন সফল হয়েছে।” বর্তমানে চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকা এই অভিনেত্রী আরও কিছুদিন বিশ্রামে থাকবেন এবং সম্পূর্ণ সুস্থ হয়েই ফের লাইমলাইটে ফিরবেন বলে জানা গেছে।