থিয়েটার থেকে টেলিভিশন— সর্বত্রই ছিল অবাধ বিচরণ, নবনীন্দ্র বহেলের প্রয়াণে নক্ষত্রপতন বিনোদন জগতে

বিনোদন জগতে নক্ষত্রপতন। প্রয়াত হলেন বলিউডের প্রবীণ অভিনেত্রী নবনীন্দ্র বহেল। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। অভিনেত্রীর ছেলে তথা চলচ্চিত্র নির্মাতা কানু বহেল সোশ্যাল মিডিয়ায় মায়ের মৃত্যুর খবরটি নিশ্চিত করে এক অত্যন্ত আবেগঘন পোস্ট করেছেন। কানু তাঁর পোস্টে মাকে নিজের ‘পথপ্রদর্শক ও পরামর্শদাতা’ হিসেবে অভিহিত করে শ্রদ্ধা জানিয়েছেন। উল্লেখ্য, অভিনেত্রীর স্বামী ললিত বহেলও ২০২১ সালে কোভিড আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন।

নবনীন্দ্র বহেলের অভিনয় জীবনের যাত্রা শুরু হয়েছিল মাত্র ৩ বছর বয়সে। দীর্ঘ ক্যারিয়ারে তিনি ‘মাচিস’, ‘ওয়ে লাকি! লাকি ওয়ে’! এবং ‘কুইন’-এর মতো অসংখ্য প্রশংসিত ছবিতে অভিনয় করেছেন। সিনেমার পাশাপাশি টেলিভিশন জগতেও তিনি ছিলেন অত্যন্ত জনপ্রিয়। বিশেষ করে ‘ইশকবাজ’ ধারাবাহিকে নকুল মেহতার দিদিমা বা ‘দাদি’র চরিত্রে তাঁর অভিনয় দর্শকদের মনে গেঁথে থাকবে। নবনীন্দ্রর প্রয়াণে অনুরাগ কাশ্যপ-সহ চলচ্চিত্র জগতের অনেক ব্যক্তিত্ব শোক প্রকাশ করেছেন।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy