“তোমাদের বউদের আমার কাছে দিয়ে যেও!” জামিন পেয়েই চরম কুরুচিকর মন্তব্য গায়ক নোবেলের!

বিতর্কের অন্য নাম মাইনুল আহসান নোবেল। একের পর এক কুরুচিকর মন্তব্য এবং উদ্ধত আচরণের জন্য বারবার সংবাদ শিরোনামে এসেছেন এই গায়ক। সম্প্রতি একটি ধর্ষণ মামলায় গ্রেফতার হওয়ার পর আদালত থেকে জামিন পেয়েই আবারও স্বমহিমায় ফিরলেন তিনি। তবে এবার তাঁর বক্তব্যের ধরণ এতটাই কুরুচিকর যে, নেটদুনিয়ায় নিন্দার ঝড় উঠেছে। জামিন পেয়েই নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে নেটিজেনদের উদ্দেশ্য করে নোবেল লিখেছেন, “তোমাদের বউগুলোরে আমার কাছে দিয়ে যেও, আমি তাদের নিয়ে সংসার করব।”

মাইনুল আহসান নোবেল তাঁর ফেসবুক পেজে এই বিতর্কিত স্ট্যাটাসটি দেওয়ার পরপরই মুহূর্তের মধ্যে তা ভাইরাল হয়ে যায়। নেটিজেনদের বড় একটি অংশ এই মন্তব্যের তীব্র বিরোধিতা করেছেন। অনেকের মতে, একজন শিল্পীর কাছ থেকে এই ধরণের ভাষা কেবল অপ্রত্যাশিতই নয়, বরং চূড়ান্ত অসভ্যতা। ধর্ষণের মতো গুরুতর অভিযোগে অভিযুক্ত হয়ে জেল খাটার পর এমন মন্তব্য তাঁর মানসিক সুস্থতা নিয়েও প্রশ্ন তুলে দিচ্ছে।

উল্লেখ্য, এর আগেও ভারতের প্রধানমন্ত্রী থেকে শুরু করে বাংলাদেশের কিংবদন্তি শিল্পীদের নিয়ে আপত্তিকর মন্তব্য করেছিলেন নোবেল। যার জেরে তাঁকে আইনি জটিলতাতেও পড়তে হয়েছিল। সাম্প্রতিক এই মন্তব্যের পর সাধারণ মানুষ থেকে শুরু করে বিনোদন জগতের ব্যক্তিত্বরা তাঁর ওপর ক্ষোভ উগরে দিয়েছেন। অনেকেই দাবি করেছেন, এই ধরণের অসামাজিক আচরণের জন্য তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট এবং কন্টেন্ট পুরোপুরি নিষিদ্ধ করা উচিত। তবে বরাবরের মতোই এই সমালোচনাকে পাত্তা না দিয়ে একের পর এক মন্তব্য করে চলেছেন বিতর্কিত এই গায়ক।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy