গুঞ্জনই সত্যি? হর্ষ মেহতাকে ভুলে ‘স্প্লিটসভিল’ খ্যাত অভিনেতার বাহুলগ্না মলাইকা অরোরা!

মলাইকা অরোরা কি তবে নতুন প্রেমে মজেছেন? হিরে ব্যবসায়ী হর্ষ মেহতার সঙ্গে সম্পর্কের গুঞ্জনের মাঝেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলো এক নতুন ভিডিও, যা নিয়ে তোলপাড় নেটপাড়া। ভাইরাল সেই ভিডিওতে এক রহস্যময় যুবকের সঙ্গে নাইট ক্লাবে অত্যন্ত ঘনিষ্ঠ অবস্থায় নাচতে দেখা গেছে মলাইকাকে। নেটিজেনদের দাবি, এই ব্যক্তি আর কেউ নন, রিয়্যালিটি শো ‘স্প্লিটসভিল’ খ্যাত তরুণ অভিনেতা সৌরভ বেদী।

গত কয়েকদিন আগেই ইতালির ট্রেভি ফাউন্টেনের সামনে হর্ষ মেহতার সঙ্গে মলাইকার একটি ছবি ভাইরাল হয়েছিল, যা ভ্যালেন্টাইনস ডে-তে তাঁদের রোমান্টিক সফরের ইঙ্গিত দিয়েছিল। কিন্তু হর্ষের সঙ্গে এই সম্পর্কের সমীকরণ স্পষ্ট হতে না হতেই সৌরভ বেদীর সঙ্গে মলাইকার ঘনিষ্ঠ নাচের ভিডিওটি পুরো বিষয়টিকে নতুন মোড় দিয়েছে। ২৭-২৮ বছর বয়সি সৌরভের সঙ্গে তাঁর এই রসায়ন দেখে অনুরাগীরা এখন দ্বিধাবিভক্ত।

৫০ পেরোনো মলাইকা নিজের জীবনকে নতুন করে গুছিয়ে নিচ্ছেন, এ কথা অনস্বীকার্য। তবে হর্ষ না সৌরভ—কার বাহুডোরে মলাইকা এখন খুঁজে পেয়েছেন তাঁর নতুন আশ্রয়, তা নিয়ে নীরবতা বজায় রেখেছেন খোদ অভিনেত্রী। সৌরভ বেদীর পক্ষ থেকেও এখনও কোনো মন্তব্য আসেনি। আপাতত, হর্ষ ও সৌরভকে ঘিরে তৈরি হওয়া এই ত্রিমুখী প্রেমের রহস্য মলাইকার ব্যক্তিগত জীবনকে ঘিরে জল্পনার পারদ আরও বাড়িয়ে দিয়েছে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy