‘এটা দর্শকদের অপমান’ লাইভ কনসার্টে লিপ-সিঙ্ক নিয়ে বিস্ফোরক শ্রেয়া ঘোষাল!

রেকর্ডিং আর লাইভ পারফরম্যান্সের মধ্যে আকাশ-পাতাল তফাৎ। অনুরাগীরা প্রিয় শিল্পীকে চোখের সামনে দেখতে এবং তাঁর কণ্ঠের জাদু সরাসরি অনুভব করতে কনসার্টে ছোটেন। কিন্তু বর্তমানে অনেক জনপ্রিয় শিল্পীই মঞ্চে সরাসরি গান গাওয়ার বদলে নিজের গানেই ঠোঁট মেলান (Lip-syncing)। এই প্রবণতা নিয়েই এবার গর্জে উঠলেন সুরসম্রাজ্ঞী শ্রেয়া ঘোষাল।

সম্প্রতি রাজ শামানির পডকাস্টে অংশ নিয়ে শ্রেয়া স্পষ্ট জানান, মঞ্চে দাঁড়িয়ে লিপ-সিঙ্ক করা আসলে চরম ‘অলসতা’র লক্ষণ। তিনি বলেন, “এর মানে হলো আপনি যথেষ্ট কঠোর পরিশ্রম করেননি। শিল্পী হিসেবে আমার কিছু নিজস্ব নীতি আছে। আমি যদি নিজেই নিজের গান শুনতে না পারি, তবে সেটা দর্শকদের শোনানো আমার কাছে অপমানের সমান।”

সম্প্রতি ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-তে গায়ক এপি ধিলোঁর পারফরম্যান্স নিয়ে নেটপাড়ায় তীব্র সমালোচনা শুরু হয়েছিল। অভিযোগ ওঠে, তিনি সরাসরি না গেয়ে লিপ-সিঙ্ক করেছেন। যদিও এই বিষয়ে নির্দিষ্ট করে কারও নাম নেননি শ্রেয়া, তবে তাঁর বার্তা ছিল স্পষ্ট। তিনি মনে করেন, যে সাফল্য বা ‘সিংহাসন’ একজন শিল্পী অর্জন করেন, তাকে হালকাভাবে নেওয়া উচিত নয়। সেই জায়গা ধরে রাখতে গেলে প্রতিদিন নিজেকে ঘষামাজা করা প্রয়োজন। শ্রেয়ার এই মন্তব্য সংগীত জগতে নতুন করে বিতর্কের ঝড় তুলেছে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy