‘আমার পজিটিভ থাকার পাওয়ার হাউজ!’, সাহেব ভট্টাচার্যের জন্মদিনে আদুরে পোস্ট করে প্রেমের গুঞ্জন বাড়ালেন সুস্মিতা দে

টলিউডে কান পাতলেই অভিনেতা সাহেব ভট্টাচার্য এবং অভিনেত্রী সুস্মিতা দে-র প্রেমের গুঞ্জন। জনপ্রিয় ধারাবাহিক ‘কথা’ থেকেই তাঁদের ঘনিষ্ঠতার শুরু। ধারাবাহিক শেষ হলেও বিভিন্ন ফটোশ্যুট, ইভেন্ট এবং অনুষ্ঠানে হামেশাই একসঙ্গে দেখা যায় এই জুটিকে। আর আজ, নায়ক সাহেবের জন্মদিনে, সুস্মিতা সোশ্যাল মিডিয়ায় একটি বিশেষ ‘আদুরে’ পোস্ট করে সেই গুঞ্জনকে আরও উসকে দিলেন।

লাল শাড়িতে সাহেবের সঙ্গে ছবি

সুস্মিতা তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে সাহেবের সঙ্গে দুটি ছবি পোস্ট করেছেন। ছবিতে দেখা যাচ্ছে, সুস্মিতা সেজেছেন লাল শাড়িতে, আর সাহেব পরেছেন কালো শার্ট। ছবিটি সম্প্রতি একটি অনুষ্ঠানে তোলা।

ছবিটি শেয়ার করে সুস্মিতা ক্যাপশনে লিখেছেন, “শুভ জন্মদিন ভট্টচার্য রাজা। ঈশ্বর আর শ্রী রাধারানি তাঁদের আশীর্বাদ সর্বদা তোমার ওপর বজায় রাখুন। চিরকাল খুশি থাকো, আনন্দে থাকো- আর ভালবাসায় থাকো। তোমায় তো আমার ইতিবাচক থাকার পাওয়ার হাউজ বলে মনে হয়। তোমার মনটা ভীষণ ভাল। চিরকাল এমনই থেকো। প্রত্যেকটা মানুষের জীবনে সাহেব ভট্টাচার্যের মতো একটা মানুষ থাকা উচিত।”

সম্পর্কের জট ও ফ্যানদের প্রত্যাশা

এই প্রথম নয়, সাহেব আর সুস্মিতার পোস্টে প্রায়শই তাঁদের সম্পর্কের রসায়ন ধরা পড়ে। তাঁরা যে একসঙ্গে সময় কাটাতে ভালোবাসেন, তা স্পষ্ট। অনুরাগীরাও চান, এই জনপ্রিয় জুটিকে ফের কোনও নতুন ধারাবাহিকে নায়ক-নায়িকার চরিত্রে দেখতে পাওয়া যাক। যদিও নিজেদের সম্পর্ক নিয়ে এখনও জনসমক্ষে মুখ খোলেননি সাহেব বা সুস্মিতা কেউই।

প্রসঙ্গত, সাহেবের সঙ্গে প্রেমের গুঞ্জন শুরু হওয়ার আগেই সুস্মিতা তাঁর দীর্ঘদিনের বাগদান ভেঙে দেন। ‘কথা’ ধারাবাহিকের পর কার্যত অভিনেত্রীর জীবন বদলে যায়। গুঞ্জন বলছে—সাহেবের সঙ্গে সুস্মিতা তাঁর সম্পর্কের কথা খোলাখুলি স্বীকার করবেন, তা কেবল সময়ের অপেক্ষা।