হায়দ্রাবাদের বিখ্যাত ‘শ্রী জুয়েলার্স’ (SHREE Jewellers) এই দম্পতির বিয়ের গয়না ডিজাইন করেছেন। দক্ষিণ ভারতীয় মন্দির স্থাপত্য (Temple Architecture) থেকে অনুপ্রাণিত হয়ে এই গয়নাগুলো তৈরি করা হয়েছে।
-
রশ্মিকার লুক: তাঁকে সাজানো হয়েছিল একজন ‘জীবন্ত দেবী’র মতো। তিনি মোট ১১টি সোনার গয়না পরেছিলেন। এর মধ্যে ছিল নকশি কাজের ভারী হার, ‘ভাদলানাম’ (কোমরবন্ধ), কানপাশা, হাতেপদ্ম এবং একটি বিশেষ ‘মাঙ্গালসূত্র’।
-
বিজয়ের লুক: বিজয়ের গয়না তৈরি করা হয়েছিল একজন ‘মহারাজা’র কথা মাথায় রেখে। তাঁর গয়নায় হাতি এবং বাঘের মোটিফ ব্যবহার করা হয়েছে, যা শৌর্য ও শক্তির প্রতীক। তিনি গলায় পরেছিলেন ভারী সোনার ‘কাসু মালা’ এবং হাতে বিশেষ কড়া।
🔹 গয়নার ওজন ও আকাশছোঁয়া দাম: বিয়ের এই সেটগুলো তৈরি করতে কারিগরদের সময় লেগেছে প্রায় ১০ মাস। রিপোর্ট অনুযায়ী:
-
এই দম্পতি মোট ২.৫ থেকে ৩ কেজি ওজনের সোনা পরেছিলেন।
-
রশ্মিকার গয়নার আনুমানিক মূল্য প্রায় ৪ থেকে ৫ কোটি টাকা।
-
বিজয়ের রাজকীয় গয়নার দাম প্রায় ১ থেকে ২ কোটি টাকা।
-
সব মিলিয়ে গয়নার পেছনেই খরচ হয়েছে প্রায় ৭ কোটি টাকা!
🔹 বিয়ের ছোট ছোট তথ্য: ২৬ ফেব্রুয়ারি সকালে তেলেগু রীতিনীতিতে এবং বিকেলে রশ্মিকার আদি বাসস্থান কুর্গ-এর (Kodava) প্রথা মেনে দু’বার বিয়ে করেছেন তাঁরা। ১ মার্চ থেকে তাঁরা দেশজুড়ে মিষ্টি বিতরণ এবং ১৬টি বড় মন্দিরে ‘অন্নদান’ করছেন। আগামী ৪ মার্চ ২০২৬ তারিখে হায়দ্রাবাদের তাজ কৃষ্ণায় তাঁদের এক বিশাল রিসেপশন হওয়ার কথা রয়েছে।