বনগাঁ আদালতে মিমি চক্রবর্তী! তনয় শাস্ত্রীর ‘দেখে নেওয়ার’ হুমকির জবাবে বড় চাল দিলেন অভিনেত্রী

বনগাঁর মঞ্চ থেকে অপমানজনকভাবে নামিয়ে দেওয়ার ঘটনার জল গড়াল আদালত পর্যন্ত। গত ২৫ জানুয়ারি গোপাল গুঞ্জ যুব সংঘের অনুষ্ঠানে হেনস্থার শিকার হওয়ার অভিযোগে এবার বনগাঁ মহকুমা আদালতে সাক্ষী দিতে ও প্রমাণ জমা দিতে হাজির হলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। অভিযুক্ত ক্লাব সদস্য তনয় শাস্ত্রীর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতেই তাঁর এই আইনি লড়াই।

এদিন আদালতে এসে মিমি সংবাদমাধ্যমকে জানান, “আমার লড়াই কোনো ব্যক্তির বিরুদ্ধে নয়, মিথ্যে অপবাদের বিরুদ্ধে। আমাকে মঞ্চ থেকে নামিয়ে দেওয়ার পর নাকি অনুষ্ঠান বন্ধ হয়ে গিয়েছিল—এমন দাবি করা হয়েছে। কিন্তু আমার কাছে প্রমাণ আছে যে আমি নেমে যাওয়ার পরও অনুষ্ঠান চলেছে। সেই তথ্যই আমি বিচারপতির কাছে পেশ করেছি।” অন্যদিকে, অভিযুক্ত তনয় শাস্ত্রী তাঁকে ‘দেখে নেওয়ার’ হুমকি দিলে অভিনেত্রী মেজাজ না হারিয়ে কেবল ‘থাম্বস আপ’ দেখিয়ে বুঝিয়ে দেন তিনি আইনি পথেই এগোবেন।

উল্লেখ্য, ক্লাব কর্তৃপক্ষের দাবি ছিল—দেরি করে আসায় পরীক্ষার্থীদের কথা ভেবে অনুষ্ঠান বন্ধ করা হয়েছিল। এমনকি মিমির দেহরক্ষীদের বিরুদ্ধে ধাক্কাধাক্কির অভিযোগও তুলেছিল তারা। তবে মিমি এই সমস্ত দাবিকে ‘ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়ে জানিয়েছেন, নারী শিল্পী হিসেবে নিজের সম্মান রক্ষায় তিনি শেষ পর্যন্ত লড়াই করবেন।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy