‘দ্য ব্লাফ’-এর জন্য প্রিয়াঙ্কার পারিশ্রমিক আকাশছোঁয়া! অঙ্কটা শুনলে সাধারণ মানুষের চোখ কপালে উঠবে!

প্রিয়াঙ্কা চোপড়া জোনাস— নামটাই এখন বিশ্বজুড়ে এক ব্র্যান্ড। বলিউড ছাপিয়ে হলিউডের আঙিনাতেও নিজের আধিপত্য কায়েম করেছেন এই ‘দেশি গার্ল’। সম্প্রতি মুক্তি পেয়েছে তাঁর নতুন হলিউড অ্যাকশন থ্রিলার ছবি ‘দ্য ব্লাফ’ (The Bluff)। অ্যামাজন প্রাইম ভিডিওতে এই ছবি মুক্তি পাওয়ার পর থেকেই প্রিয়াঙ্কার অভিনয়ের পাশাপাশি তাঁর পারিশ্রমিক নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী, এই ছবির জন্য প্রিয়াঙ্কা যা পারিশ্রমিক নিয়েছেন, তা সাধারণ মানুষের কাছে স্বপ্নের মতো।

সূত্রের খবর, ‘দ্য ব্লাফ’ ছবিতে এক প্রাক্তন জলদস্যু রানীর চরিত্রে অভিনয়ের জন্য প্রিয়াঙ্কা চোপড়া প্রায় ৬৬ কোটি টাকা (প্রায় ৮ মিলিয়ন ডলার) পারিশ্রমিক দাবি করেছেন। যদিও প্রযোজনা সংস্থা আমাজন এমজিএম স্টুডিওস আনুষ্ঠানিকভাবে কোনো অঙ্ক প্রকাশ করেনি, তবে হলিউডের বাজার দর এবং প্রিয়াঙ্কার বর্তমান গ্লোবাল স্ট্যাটাস অনুযায়ী এই অঙ্কটি অত্যন্ত বিশ্বাসযোগ্য বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কেবল ছবিই নয়, ব্যক্তিগত সম্পত্তি এবং ব্র্যান্ড এনডোর্সমেন্ট মিলিয়ে ২০২৬ সালে দাঁড়িয়ে প্রিয়াঙ্কার মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৫৮৩ কোটি টাকায় পৌঁছেছে।

ফ্র্যাঙ্ক ই ফ্লাওয়ার্স পরিচালিত এই ছবিতে প্রিয়াঙ্কার পাশাপাশি দেখা গেছে ‘দ্য বয়েজ’ খ্যাত তারকা কার্ল আরবানকে। ঊনবিংশ শতাব্দীর পটভূমিতে তৈরি এই ছবিতে প্রিয়াঙ্কার দুর্ধর্ষ অ্যাকশন স্টান্ট দেখে রীতিমতো চমকে গেছেন দর্শকরা। নেটিজেনদের একাংশ বলছেন, প্রিয়াঙ্কা যেভাবে একের পর এক বড় বাজেটের আন্তর্জাতিক প্রজেক্টে লিড রোল ছিনিয়ে নিচ্ছেন, তাতে তাঁর এই বিশাল অংকের পারিশ্রমিক মোটেও অস্বাভাবিক নয়। তবে সাধারণ মধ্যবিত্ত মানুষের কাছে এই কয়েক কোটি টাকার হিসাব যে এক জীবনের আয়ের সীমা ছাড়িয়ে কয়েক জনম পর্যন্ত বিস্তৃত হতে পারে, তা বলাই বাহুল্য!f

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy