“কেন বলিউড ছাড়তে হলো?” অবশেষে মুখ খুললেন প্রিয়াঙ্কা! নেপথ্যে কি ইন্ডাস্ট্রির নোংরা রাজনীতি?

তিনি এখন গ্লোবাল আইকন। কোয়ান্টিকো থেকে সিটাডেল—বিশ্ব জয় করেছেন অবলীলায়। কিন্তু সাফল্যের এই শিখরে পৌঁছনোর আগে বলিউড কেন ছেড়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া? এতদিন এই নিয়ে হাজারো জল্পনা থাকলেও, এবার নিজেই নীরবতা ভাঙলেন ‘দেশি গার্ল’। প্রিয়াঙ্কা জানিয়েছেন, বলিউডে তাঁকে কার্যত কোণঠাসা করে ফেলা হয়েছিল। একসময় কাজ পাওয়া বন্ধ করে দেওয়া হয়েছিল তাঁকে, যার ফলে বাধ্য হয়েই তিনি বিদেশের মাটিতে নতুন করে কেরিয়ার শুরুর কথা ভাবেন।

বলিউডের অন্দরে চলা দলাদলি ও নোংরা রাজনীতির কথা বলতে গিয়ে প্রিয়াঙ্কা বলেন, “ইন্ডাস্ট্রিতে আমাকে একটা কোণায় ঠেলে দেওয়া হয়েছিল। মানুষ আমাকে কাস্ট করছিল না। আমি ওই খেলা খেলতে পারছিলাম না এবং ক্লান্ত হয়ে পড়েছিলাম।” তবে বলিউড ছাড়লেও ভারতীয় সিনেমার প্রতি তাঁর টান যে বিন্দুমাত্র কমেনি, তাও স্পষ্ট করেছেন অভিনেত্রী। আবেগঘন সুরে তিনি বলেন, “আমি আমার ভারতীয় ছবিগুলো খুব ভালোবাসি। আবার ভারতে ফিরে কাজ করতে পেরে আমি ভীষণ খুশি।” হলিউড ও বলিউডের মধ্যে কোনো একটিকে বেছে নেওয়ার প্রশ্নে তাঁর সোজাসাপটা উত্তর—তিনি দুই দুনিয়াতেই কাজ করতে চান এবং সেটা উপভোগ করেন। প্রিয়াঙ্কার এই স্বীকারোক্তি কি বলিউডের ভেতরের অন্ধকার দিকটাকে আবারও প্রকাশ্যে এনে দিল? প্রশ্ন উঠছেই।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy