ওয়ার্কআউটের আগে কী খাবেন আর কী এড়িয়ে চলবেন? তামান্নার ট্রেনারের গোপন টিপস

জিমে শরীরচর্চার আগে সঠিক খাবার নির্বাচন আপনার পারফরম্যান্স ও এনার্জির মূল চাবিকাঠি। অভিনেত্রী তামান্না ভাটিয়ার ব্যক্তিগত ট্রেনার সিদ্ধার্থ সিং ইনস্টাগ্রামে এক গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করেছেন। তিনি জানাচ্ছেন, ভুল খাবারের কারণে ওয়ার্কআউটের সময় অস্বস্তি, ক্লান্তি এবং শারীরিক সমস্যার সৃষ্টি হতে পারে।

সিদ্ধার্থের মতে, ওয়ার্কআউটের আগে তিনটি খাবার এড়িয়ে চলাই শ্রেয়:

ভাজা বা তেলতেলে খাবার: এতে থাকা প্রচুর ফ্যাট হজম প্রক্রিয়াকে ধীর করে দেয়, ফলে শরীর ভারী ও অলস লাগে।

বেশি ফাইবারযুক্ত খাবার: যদিও ফাইবার স্বাস্থ্যকর, কিন্তু শরীরচর্চার ঠিক আগে এগুলো খেলে পেট ফাঁপা বা গ্যাস হতে পারে, যা ওয়ার্কআউটে মনোযোগ নষ্ট করে।

চিনিযুক্ত খাবার: চিনি এনার্জি বাড়ালেও দ্রুত ‘এনার্জি ক্র্যাশ’ ঘটায়, যার ফলে ওয়ার্কআউটের মাঝে মাথা ঘোরা বা ক্লান্তি আসতে পারে।

পরিবর্তে, ট্রেনার সিদ্ধার্থ সিং জটিল কার্বোহাইড্রেট এবং পরিমিত প্রোটিনযুক্ত খাবার খাওয়ার পরামর্শ দিচ্ছেন। যা শরীরকে দীর্ঘক্ষণ এনার্জি জোগায় এবং পারফরম্যান্স বাড়াতে সাহায্য করে। মনে রাখবেন, ওয়ার্কআউটের আগের হালকা অথচ পুষ্টিকর খাবারই আপনার ফিটনেস লক্ষ্য অর্জনে আসল সঙ্গী।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy