ভিটামিন ডি শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। একে সানশাইন ভিটামিনও বলা হয়। এই পুষ্টি উপাদান খাবার থেকে যেমন গ্রহণ করা যায় ঠিক তেমনই সূর্যের…
ব্যস্ততার কারণে অনেকেই হাঁটা বা জিমে গিয়ে ব্যায়াম করার সময় পান না। এর ফলে দিনের পর দিন ওজন বৃদ্ধির পাশাপাশি নানা ধরনের সমস্যা…
শীতে অনেকেই ত্বকে ব্যবহার করেন পেট্রোলিয়াম জেলি। শোভন মেকওভারের রূপ বিশেষজ্ঞ শোভন সাহা বলেছেন ত্বক রক্ষায় পেট্রোলিয়াম জেলি কিভাবে কাজ করে সে বিষয়ে।…
শীতে এমনিতেই শিশুকে নিয়ে শঙ্কায় থাকেন অভিভাবকরা। শিশুর খাবার নিয়েও কাজ করে নানা দ্বিধা। শীতে শিশুর খাবার বিষয়ে পরামর্শ দিয়েছেন বারডেম হাসপাতালের পুষ্টি…
আবারও বিশ্বব্যাপী বাড়তে শুরু করেছে করোনা সংক্রমণ। এবারও সংক্রমণ শুরু হয়েছে চিন থেকে। প্রতিদিন অসংখ্য মানুষ আক্রান্ত হচ্ছেন। একই সঙ্গে মারাও যাচ্ছেন। আর…
শীত আসতেই বেড়েছে ত্বক ও ঠোঁট শুষ্ক হতে শুরু করেছে সবারই! এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ কমে যায়, আর এ কারণে ত্বক হয়ে…
অনেকেই মুখে ঘা হওয়ার সমস্যায় ভোগেন। ছোট-বড় সবারই মুখে ঘা হতে পারে। চিকিৎসা বিজ্ঞানের তথ্যানুযায়ী, প্রায় ২০০ রোগের প্রাথমিক উপসর্গ হিসেবে মুখে ঘা…
বিশ্বব্যাপী প্রতিবছর ধূমপানে ৭ মিলিয়নেরও বেশি মানুষ মারা যায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, ৮০ শতাংশ ধূমপায়ী নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোতে বাস করে,…
নতুন বছর একেবারেই দ্বারপ্রান্তে চলে এসেছে। এদিকে আমরা সবাই তাকে বরণ করে নিতে প্রস্তুত। বেশিরভাগ মানুষই নতুন বছরের করণীয়গুলো পরিকল্পনা করে রেখেছেন। নতুন…
সঠিক যত্নের অভাবে ত্বক হয়ে পড়ে নির্জীব। এছাড়াও দেখা দেয় নানান সমস্যা। আবার অনেক যত্ন নেওয়ার পরেও অভ্যাসের ভুলের কারণে ত্বকে আশানুরূপ ফলাফল…
রাতের পর রাত ঘুম হচ্ছে না। ঠিকমতো না ঘুমানোর কারণে অফিসের কাজেও মন দিতে পারছেন না। এ থেকে মুক্তি পেতে খাবারের তালিকায় রাখুন…
হাসলে মন ভালো থাকে, এ কথা সবারই জানা। তবে জানলে অবাক হবেন, হাসলে শুধু মনই ভালো থাকে না, বরং বিভিন্ন রোগের ঝুঁকিও কমে।…
শীতে বাড়ে হার্ট অ্যাটাকের ঘটনা। যদিও এ বিষেয়ে নির্দিষ্ট কোনো প্রমাণ নেই। তবে অনেক বিশেষজ্ঞরাই ধারণা করেন, হঠাৎ তাপমাত্রা পরিবর্তন প্রভাব ফেলে হৃদযন্ত্রের…
খাবার খাওয়ার ধরন দেখলে ব্যক্তির ব্যক্তিত্ব বোঝা সম্ভব। খাওয়ার সময় এবং ধরনের উপর যে শরীরের ওজন বাড়া-কমা নিয়ন্ত্রণ করে, এ কথা তো সকলেই…
জ্বরের হলেই জ্বরঠোসা ওঠে অনেকের ঠোঁটের কোণে। এক্ষেত্রে ঠোঁটের আশপাশে ছোট ছোট একগুচ্ছ ফুসকুঁড়ি দেখা দেয়। যা প্রচণ্ড ব্যথা ও চুলকানির সৃষ্টি করে।…
নারীর সাজসজ্জায় ব্লাশনের ব্যবহার বহুদিনের পুরোনো। আগেকার দিনে বিভিন্ন ফুল ও ফলের রস ব্যবহার করা হতো ব্লাশন হিসেবে। এখন বিভিন্ন রকমের ব্লাশন কিনতে…
ঘরে-বাইরে, সরকারি-বেসরকারি যে যেমন সংস্থাতেই কাজ করুন না কেন, মানসিক টানাপোড়েনের মধ্যে দিয়ে যেতে হয় কম-বেশি সকলকেই। ফলে এর প্রভাব পড়ে শারীরিক ও…
শহরে শীতের আমেজ টের পেতে একটু দেরি হয়ে যায়। তবে ফলের বাজারের দিকে তাকালে হাতছানি দিয়ে ডাকতে শুরু করেছে শীতের ফলগুলো। এসব ফল…
বাংলাদেশ তথা পুরো বিশ্ব প্রতিনিয়ত নগরায়ণ ও শিল্পায়নের পথে হাঁটছে। উন্নয়নের পথে বলি হচ্ছে মানুষের সুস্বাস্থ্য, বিশেষ করে শ্বাসতন্ত্র। দিনে দিনে ফুসফুস ও শ্বাসতন্ত্রের বিভিন্ন রোগের সংক্রমণ বাড়ছে। তাছাড়া শীতকাল একটি শুষ্ক মৌসুম। ঠান্ডা তাপমাত্রার এই দিনগুলোয় আর্দ্রতা খুবই কমে যায়। ফলে এ সময়ে শ্বাসতন্ত্রের সংক্রমণ বাড়ে। পাশাপাশি এ ধরনের রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির সংখ্যাও বাড়ে। শ্বাসতন্ত্রের সংক্রমণ বলতে কী বোঝায়? শ্বাসনালির সংক্রমণ বলতে শ্বাসনালির সঙ্গে জড়িত বিভিন্ন রোগকে বোঝায়। এ ধরনের সংক্রমণকে সাধারণত উচ্চ বা নিম্ন শ্বাসতন্ত্রের সংক্রমণ হিসেবে শ্রেণীবদ্ধ করা হয়। বাইরে থেকে জীবাণুর (যেমন ভাইরাস, ব্যাকটেরিয়া, ফাঙ্গাস ইত্যাদি) প্রবেশ যেমন সংক্রমণ ঘটায়, তেমনি পরিবেশের বিরূপ প্রভাবের কারণেও বিভিন্ন রোগ তৈরি হতে পারে। উচ্চ শ্বাসতন্ত্র: উচ্চ শ্বাসতন্ত্র বলতে নাক থেকে স্বরযন্ত্র (ল্যারিংস) বোঝায়। এখানে সংক্রমণের মধ্যে টনসিলাইটিস, ফ্যারিনজাইটিস, ল্যারিনজাইটিস, সাইনোসাইটিস, ইনফ্লুয়েঞ্জা, সর্দি ইত্যাদি অন্যতম। সর্দি, কাশি, গলা ব্যথা, টনসিলে প্রদাহ, সাইনাসে সংক্রমণ ও প্রদাহ, গলা ভাঙা ইত্যাদি উচ্চ শ্বাসতন্ত্রের রোগের উপসর্গ। নিম্ন শ্বাসতন্ত্র: শ্বাসনালি (ট্রাকিয়া) থেকে ফুসফুস পর্যন্ত অংশকে নিম্ন শ্বাসনালি বোঝায়। শ্বাস-প্রশ্বাসে সমস্যা, কাশি, বুকে ব্যথা এবং ফ্লেম বা শ্লেষ্মার সঙ্গে রক্তপাত ইত্যাদি লক্ষণ নির্দেশ করে যে ফুসফুস ও শ্বাসতন্ত্রের কোনো রোগ বিদ্যমান। নিম্ন শ্বাসতন্ত্রের সংক্রমণ উচ্চ শ্বাসতন্ত্রের সংক্রমণের চেয়ে অনেক বেশি গুরুতর রোগ ও জটিলতা তৈরি করে। কারণ – জীবাণু – ধূমপান ও মাদকদ্রব্য গ্রহণ – বিশ্রামহীন জীবনযাপন – অপুষ্টি – অতিরিক্ত ইসাইক্লিক ওষুধ গ্রহণ জীবাণু: ফুসফুসের বেশির ভাগ জীবাণুঘটিত সংক্রমণ কাশি, হাঁচি, মুখ নিঃসৃত ড্রপলেটের মাধ্যমে হয়ে থাকে। ধূমপান: ফুসফুসে অসুখ বা অন্যান্য সমস্যা হওয়ার অন্যতম কারণ ধূমপান। অধূমপায়ীর তুলনায় ধূমপায়ীদের ফুসফুসে নানা সমস্যা হয়। শুধু তা-ই নয়, ধূমপানের কারণে ফুসফুসে ক্যান্সার হওয়ার আশঙ্কা ১০ থেকে ৩০ গুণ বেশি। এ ক্যান্সারে মৃত্যুর প্রায় ৮০ শতাংশের জন্য ধূমপানকে দায়ী করা হয়। বায়ুদূষণ: বায়ুদূষণ শ্বাসতন্ত্রের সংক্রমণের একটা বড় মাধ্যম। বায়ুতে স্বাভাবিক অক্সিজেনের পরিমাণ থাকে ২১ শতাংশ। যদি কোনো কারণে এর ঘাটতি হয়ে অন্য গ্যাসের ঘনত্ব বা বালুকণার পরিমাণ বেড়ে যায়, তবেই তাকে দূষিত বায়ু বলে। আর সেই বায়ু গ্রহণের ফলে অনেকেই ফুসফুসের নানা রোগে আক্রান্ত হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, ফুসফুসের ক্যান্সারের মৃত্যুর ৫ শতাংশ বায়ুদূষণের সঙ্গে সম্পর্কিত। এছাড়া হাঁপানি (অ্যাজমা) রোগ বৃদ্ধি করে, বিভিন্ন রকম বাতাসে ভাসমান কণা ফুসফুসে জমা হয়ে জটিল রোগ তৈরি করে। পাশাপাশি এতে শরীরের রোগ প্রতিরোধক্ষমতা কমতে থাকে বিধায় দূষিত এলাকার মানুষ জীবাণুর আক্রমণে বেশি রোগাক্রান্ত হয়ে পড়ে। ঘনবসতিপূর্ণ পরিবেশে জীবাণুর সংক্রমণ ও পরিবেশ দূষণ বেশি। বংশগত: পরিবারের কোনো সদস্য ফুসফুসসংক্রান্ত কোনো রোগ বা ক্যান্সারে আক্রান্ত হলে অন্যদেরও ঝুঁকি থাকে; এমনকি যাদের মা-বাবা বা ভাই-বোন ফুসফুসের সমস্যায় আক্রান্ত, তারা নিজেরা ধূমপান না করলেও এ রোগের ঝুঁকি বেড়ে যায়। রাসায়নিক সামগ্রী ব্যবহার: বিভিন্ন রাসায়নিক পদার্থের ব্যবহার বিভিন্ন রকম শ্বাসতন্ত্রের রোগের প্রত্যক্ষ কারণ। খাদ্যাভ্যাস: কিছু খাবারকে দায়ী করা হয় ফুসফুসের জটিলতার জন্য। যেমন অতিরিক্ত চর্বি জাতীয় ও কোলেস্টেরলসমৃদ্ধ খাবার। রোগের লক্ষণ – কাশি – শ্বাসকষ্ট – শ্বাস-প্রশ্বাসের সময় শব্দ হতে পারে – শারীরিক দুর্বলতা – ঘন ঘন প্রস্রাব…
ইংরেজি নাম অ্যাজমা এবং বাংলায় হাঁপানি বলা হয়; যার অর্থ হাঁপান বা হাঁ-করে শ্বাস নেয়া। হাঁপানি বা অ্যাজমা ফুসফুস এবং শ্বাসনালির প্রদাহজনিত রোগ।…