ডেটিং অ্যাপের চ্যাট থেকে মুক্তি! ফ্রিতে ফিনল্যান্ড ঘোরার সুবর্ণ সুযোগ, একাই কাটাবেন রাজকীয় ছুটি!

ডেটিং অ্যাপে স্ক্রোল করতে করতে ক্লান্ত? জীবনে একটু রোমাঞ্চ বা নতুন অভিজ্ঞতা খুঁজছেন? তবে আপনার জন্যই রয়েছে এক দারুণ সুখবর। বিশ্বের সবচেয়ে সুখী দেশ ফিনল্যান্ড এবার সারা বিশ্বের সিঙ্গেল বা অবিবাহিত লোকজনের জন্য এক অবিশ্বাস্য অফার নিয়ে হাজির হয়েছে। ফিনল্যান্ড সরকার বিশ্বের বিভিন্ন প্রান্তের সিঙ্গেলদের সম্পূর্ণ বিনামূল্যে তাদের দেশ ভ্রমণের দুর্দান্ত সুযোগ করে দিচ্ছে। ফিনল্যান্ডের ট্যুরিজম বোর্ডের এই দারুণ ক্যাম্পেন নিয়ে এখন বিশ্বজুড়ে চলছে জোর চর্চা।

ফিনিশ ট্যুরিজম বোর্ড ‘ফিনিশ ডিনার ডেট’ (Finnish Dinner Date) নামক একটি অভিনব ক্যাম্পেন চালু করেছে। এই ক্যাম্পেনের আওতায় বিশ্বজুড়িল মোট ১৬ জন ভাগ্যবান সিঙ্গেল আবেদনকারীকে বেছে নেওয়া হবে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, নির্বাচিত সৌভাগ্যবানরা আগামী ২০২৭ সালের ফেব্রুয়ারি মাসে ফিনল্যান্ডের ফ্রি ট্রিপে যাওয়ার সুযোগ পাবেন। এই ক্যাম্পেনের মূল উদ্দেশ্য হলো বিশ্ববাসীর কাছে ফিনল্যান্ডের মনোমুগ্ধকর সংস্কৃতি, স্থানীয় সুস্বাদু খাবার এবং সেখানকার মানুষের জীবনযাত্রাকে পরিচিত করা। যদিও কর্তৃপক্ষ সাফ জানিয়েছে যে এখানে ভালোবাসার কোনো গ্যারান্টি নেই, তবে বিশ্বের অন্যতম সুন্দর ও শান্ত দেশে এই অভিজ্ঞতা আপনাদের জীবনভর মনে থাকবে।

এই ফ্রি ট্রিপে আপনি কী কী সুবিধা পাবেন? নির্বাচিত হলে আপনাকে যাতায়াতের বিমান ভাড়া, বিলাসবহুল হোটেলে থাকা, বিখ্যাত শেফের তৈরি সুস্বাদু খাবার উপভোগ করা এবং ফিনল্যান্ডের ঐতিহ্যবাহী সনা বাথ বা বরফে ঢাকা প্রকৃতির মোহময় সৌন্দর্য দেখার জন্য একটি টাকাও খরচ করতে হবে না। পুরো খরচ বহন করবে ফিনল্যান্ড ট্যুরিজম বোর্ড।

এই দারুণ আইডিয়ার নেপথ্যে রয়েছে ফিনল্যান্ডের একটি ভাইরাল ডেটিং ট্রেন্ড, যার নাম ‘সিংকুকোরি’ (Sinkukori) বা সিঙ্গেল বাস্কেট। সেখানকার সুপারমার্কেটে বিশেষ এক ধরনের গোলাপি রঙের শপিং বাস্কেট রাখা থাকে। যে ক্রেতা সেই বাস্কেট নিয়ে কেনাকাটা করেন, তার অর্থ হলো তিনি সিঙ্গেল এবং নতুন মানুষের সঙ্গে পরিচিত হতে ইচ্ছুক। এই মজার আইডিয়াকেই এবার পর্যটনের সঙ্গে দারুণভাবে জুড়ে দেওয়া হয়েছে।

আবেদনের নিয়ম ও শর্তাবলী অত্যন্ত সহজ। আবেদনকারীর বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে। ফিনল্যান্ড বাদে বিশ্বের যেকোনো দেশের সিঙ্গেল নাগরিক এর জন্য আবেদন করতে পারবেন। আগামী ২০২৭ সালের ৯ থেকে ১৯ ফেব্রুয়ারির মধ্যে ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কি এবং ট্যামপেরে শহরে এই ট্রিপ অনুষ্ঠিত হবে। আপনি যদি এই রোমাঞ্চকর ফ্রি ট্রিপের অংশীদার হতে চান, তবে ফিনল্যান্ড ট্যুরিজমের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খুব সহজেই আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারেন।