মিডিয়ার সামনে সস্তা জনপ্রিয়তা পাওয়ার চেষ্টা! আইনজীবীকে তুলোধোনা করে লাইভ স্ট্রিমিং বন্ধ করলেন প্রধান বিচারপতি?

মামলার দ্রুত শুনানির আর্জি জানানোর সময় আদালতের কার্যক্রমে লাইভ স্ট্রিমিং ও অডিও মিউট রাখার নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতি (CJI) সূর্যকান্তের নেতৃত্বাধীন বেঞ্চ। মঙ্গলবার এক আইনজীবী রাহুল গান্ধীর বিরুদ্ধে আয় বহির্ভূত সম্পত্তি মামলার দ্রুত তালিকার আর্জির পক্ষে রাহুল গান্ধীর একটি সাম্প্রতিক রাজনৈতিক মন্তব্যের প্রসঙ্গ টানলে প্রধান বিচারপতি তীব্র অসন্তোষ প্রকাশ করেন।

সিজেআই প্রশ্ন তোলেন, এই আবেদন কি কেবল মিডিয়া বা নিউজ চ্যানেলের শিরোনামে আসার জন্য করা হচ্ছে? আদালতের লাইভ ক্যামেরার সুযোগ নিয়ে কিছু আইনজীবী সস্তা প্রচার পাওয়ার চেষ্টা করছেন বলে মনে করে সুপ্রিম কোর্ট। এর পরেই ১ নম্বর কোর্ট রুমে ‘মেনশনিং’ বা মামলার দ্রুত শুনানির আর্জি পেশের সময় লাইভ স্ট্রিমিং বন্ধ বা মিউট রাখার মৌখিক নির্দেশ দেওয়া হয়। প্রসঙ্গত, বিজেপি কর্মীর করা এই অভিযোগের পরিপ্রেক্ষিতে সিবিআই ও ইডি তদন্তের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন রাহুল গান্ধী।