“মমতাকে ‘শূন্য হাতে’ ফেরানোর হুংকার!”-এক ইঞ্চি জমিও ছাড়তে নারাজ শুভেন্দু

আসন্ন হলদিয়া পুরসভা নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপ চড়তে শুরু করেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজনৈতিকভাবে ‘খালি হাতে’ ফেরানোর ডাক দিয়ে কোমর বেঁধে দলীয় কর্মীদের ঝাঁপিয়ে পড়ার কড়া নির্দেশ দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোমবার তমলুকে একটি দলীয় কার্যালয়ের ভূমিপুজোর অনুষ্ঠানে যোগ দিয়ে এই হুংকার ছাড়েন তিনি।

হলদিয়া পুরভোটে চূড়ান্ত লক্ষ্যের নির্দেশ

এদিনের অনুষ্ঠান থেকে শুভেন্দু অধিকারী স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, সামনেই হালদিয়া পুরসভার নির্বাচন রয়েছে। আর সেই লড়াইয়ে বিরোধীদের সম্পূর্ণ ধূলিসাৎ করে দিতে হবে। ৩০টি ওয়ার্ডের একটি আসনও হাতছাড়া করা চলবে না—এমনটাই স্পষ্ট বার্তা দেন তিনি।

দলীয় কর্মীদের উদ্দেশে শুভেন্দু বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়কে খালি হাতে ফেরাতে হবে। অনেক ক্ষতি করে দিয়েছেন উনি। আর নয়। আমি কিছুদিনের মধ্যেই হলদিয়া পুরসভা নিয়ে বৈঠকে বসব। বাটি হাতে শূন্য করে ফেরাতে হবে মমতাকে। এটা মাথায় রাখবেন।”

রাজনৈতিক মহলে বাড়ছে তরজা

শুভেন্দুর এই মন্তব্য ঘিরে রাজ্য রাজনীতিতে ইতিমধ্যেই জোর চর্চা শুরু হয়েছে। একদিকে যখন শাসক দল তৃণমূল কংগ্রেস তাদের ঘাসফুল দুর্গ ধরে রাখতে তৎপর, অন্যদিকে বিজেপি নেতৃত্বাধীন বিরোধী শিবির যে হলদিয়া দখল করতে মরিয়া, তা শুভেন্দুর এই আক্রমণাত্মক বার্তার মধ্য দিয়েই স্পষ্ট হয়ে গেল। আগামী দিনে এই নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক লড়াই যে আরও তীব্র আকার ধারণ করবে, তা বলাই বাহুল্য।