শেয়ার বাজারে ধসের মাঝেই দুর্দান্ত চমক! রিলায়েন্স নিয়ে বড় পূর্বাভাসের খবর ফাঁস

শেয়ার বাজারের লাগাতার ওঠানামা ও পতনের মধ্যেও বিনিয়োগকারীদের দৃষ্টি আকর্ষণ করে চলেছে দেশের অন্যতম শীর্ষ সংস্থা রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ (Reliance Industries)। সাম্প্রতিক অস্থির বাজারে যখন বহু স্টকের দাম তলানিতে ঠেকছে, ঠিক সেই সময়েই বিশেষজ্ঞদের একাংশ রিলায়েন্সের শেয়ার ঘিরে বড় সম্ভাবনার কথা বলছেন। রিফাইনিং ব্যবসা, ডিজেল রপ্তানির ইতিবাচক গতি এবং সর্বোপরি জিও প্ল্যাটফর্মের (Jio Platforms) আসন্ন আইপিও (IPO)-র মাধ্যমে ভ্যালু আনলকিং সংস্থাটিকে শেয়ার বাজারে শক্ত ভিত দিতে চলেছে।

বাজার বিশেষজ্ঞদের মতে, জিও-র আইপিও রিলায়েন্সের সামগ্রিক মূল্যায়নে একটি বিরাট ইতিবাচক পরিবর্তন আনবে। এর পাশাপাশি গ্লোবাল মার্কেটে ডিজেল রপ্তানি বাড়ায় এবং শোধন ব্যবসায়ের ভালো পরিস্থিতির দরুন কোম্পানিটি ভালো মুনাফা পকেটে পুরতে সক্ষম হবে।

বিশিষ্ট অর্থনৈতিক বিশ্লেষক তথা কেসি সিকিউরিটিজের (KC Securities) বিশেষজ্ঞ মহেশ এম ওঝা রিলায়েন্সের শেয়ার নিয়ে বেশ আশাবাদী। তিনি জানান, স্বল্প মেয়াদে অর্থাৎ শর্ট টার্মে এই স্টকটিতে বড় ধরণের গতি দেখা যেতে পারে। তিনি বিনিয়োগকারীদের সুবিধার্থে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের শেয়ারের জন্য তিনটি শর্ট টার্ম টার্গেট প্রাইস নির্ধারণ করেছেন— যথাক্রমে ১২৬৫ টাকা, ১২৯০ টাকা এবং ১৩৫০ টাকা। বাজার বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘমেয়াদী এবং স্বল্পমেয়াদী উভয় ধরণের বিনিয়োগকারীদের জন্যই রিলায়েন্সের শেয়ারে চোখ রাখা লাভজনক হতে পারে।