তুচ্ছ বিবাদে তুলকালাম! দেওরের গোপনাঙ্গে কামড়ে রক্তারক্তি, অভিযুক্ত বৌদির খোঁজে জোর তল্লাশি!

উত্তরপ্রদেশের কানপুর সংলগ্ন সাজেটি থানা এলাকার একটি গ্রামে পারিবারিক বিবাদকে কেন্দ্র করে এক অভাবনীয় ও শিউরে ওঠার মতো ঘটনা ঘটেছে। সন্তানদের মারধর করা নিয়ে শুরু হওয়া বচসার জেরে দেওরের ওপর বর্বরোচিত হামলা চালানোর অভিযোগ উঠল তাঁর নিজের বৌদির বিরুদ্ধে। ক্ষোভের বশে বৌদি দেওরের যৌনাংশে দাঁত বসিয়ে কামড়ে দেন বলে অভিযোগ। এর ফলে ওই যুবক গুরুতর জখম হন। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকদের তাঁর গোপনাঙ্গে প্রায় ৫৫টি সেলাই করতে হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে সমগ্র এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত মহিলার স্বামী কাজের সূত্রে আহমেদাবাদের একটি বেসরকারি সংস্থায় কর্মরত। তিনি গ্রামেই নিজের সন্তান, দেওর ও শ্বশুরের সঙ্গে থাকেন। শুক্রবার সন্ধ্যায় ওই মহিলা নিজের সন্তানদের মারধর করছিলেন। বিষয়টি দেখে তাঁর দেওর ও শ্বশুর আপত্তি জানান এবং প্রতিবাদ করেন। এই নিয়ে দু’পক্ষের মধ্যে তীব্র তর্কাতর্কি শুরু হয়, যা মুহূর্তের মধ্যে হাতাহাতিতে রূপ নেয়। ঝগড়ার চরম পর্যায়ে উত্তেজিত হয়ে ওই মহিলা তাঁর দেওরের ওপর হামলা চালান এবং সরাসরি তাঁর যৌনাঙ্গে মারাত্মকভাবে কামড়ে দেন।
রক্তারক্তি কাণ্ড ঘটে যাওয়ার পর আহত যুবককে দ্রুত ঘাটামপুর কমিউনিটি হেলথ সেন্টারে (সিএসসি) নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাঁর অবস্থা আশঙ্কাজনক দেখে প্রাথমিক চিকিৎসার পর কানপুরের উরসুলা (হ্যালেট) হাসপাতালে রেফার করেন। চিকিৎসকরা জানান, জখম এতটাই মারাত্মক ছিল যে অস্ত্রোপচার করে ৫৫টি সেলাই দিতে হয়েছে। এই ঘটনায় সাজেটি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। সাজেটি থানার ভারপ্রাপ্ত আধিকারিক অনুজ কুমার জানান, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং অভিযুক্ত মহিলাকে গ্রেফতার করতে পুলিশের বিশেষ দল গঠন করা হয়েছে।