ধনতেরাসের আগে হু হু করে চড়ছে সোনা! আজ চেন্নাই থেকে দিল্লি—কোন শহরে কত দর?

উৎসবের মরশুমের ঠিক আগে ফের একবার উর্ধ্বমুখী সোনালী ধাতু। ধনতেরাস ও দীপাবলির আগে সোনা কেনা কি পকেটে বড় টান ধরাবে? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে সাধারণ মানুষের মনে। এরমধ্যেই চাঞ্চল্যকর এক ঘটনার খবর সামনে এসেছে, যেখানে এক গোয়েন্দা কর্তার বাড়িতে হানা দিয়ে বিপুল পরিমাণ অর্থাৎ ৩১৭ কেজি সোনা এবং ২০ কোটি টাকা নগদ উদ্ধার করা হয়েছে। এই আবহে হু হু করে চড়ছে সোনার বাজারদর। এইচএসবিসি-র সাম্প্রতিক এক রিপোর্টে সোনা নিয়ে অন্য ইঙ্গিত মিললেও, আজকের খুচরা বাজারদর দেখে কপালে চিন্তার ভাঁজ পড়েছে মধ্যবিত্তের। এক নজরে দেখে নেওয়া যাক দেশের কোন শহরে প্রতি ১ গ্রাম সোনা কত দামে বিকোচ্ছে।
আজ চেন্নাই, মুম্বই, বেঙ্গালুরু, কেরালা, হায়দরাবাদ, নাগপুর এবং মাদুরাই—এই সমস্ত প্রধান শহরগুলিতে ২২ ক্যারেট সোনা প্রতি ১ গ্রাম বিক্রি হচ্ছে ১৩,৮১৫ টাকায় এবং ২৪ ক্যারেট সোনা প্রতি ১ গ্রাম মিলছে ১৫,০৭১ টাকায়। অন্যদিকে, জাতীয় রাজধানী দিল্লি, জয়পুর এবং লখনউয়ে সোনার দাম তুলনামূলকভাবে কিছুটা বেশি রয়েছে। এই শহরগুলিতে আজ ২২ ক্যারেট সোনা প্রতি ১ গ্রাম ১৩,৮৩০ টাকা এবং ২৪ ক্যারেট সোনা প্রতি ১ গ্রাম ১৫,০৮৬ টাকায় লেনদেন হচ্ছে। পাশাপাশি, আমেদাবাদ এবং পাটনা শহরে ২২ ক্যারেট সোনার প্রতি ১ গ্রামের দাম রয়েছে ১৩,৮২০ টাকা এবং ২৪ ক্যারেট সোনার প্রতি ১ গ্রামের দাম ১৫,০৭৬ টাকা।
উৎসবের আগে যেভাবে সোনার দাম চড়ছে, তাতে আগামী দিনে হলুদ ধাতুর দাম আরও আকাশছোঁয়া হতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। ফলে সোনা কেনার পরিকল্পনা থাকলে এখনই বাজার যাচাই করে পাকা সিদ্ধান্ত নেওয়া বুদ্ধিমানের কাজ হবে।