১৫ অক্টোবর থেকে পুজোয় বন্ধ স্কুল! টানা কত দিন ছুটি পাবেন পড়ুয়ারা? জানুন ছুটির সম্পূর্ণ তালিকা

অক্টোবর মাস মানেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো এবং স্কুল-কলেজ জুড়ে আনন্দের মরশুম। পুজো মানেই লম্বা ছুটির হাতছানি, আর এই ছুটি নিয়ে ছাত্রছাত্রী থেকে শুরু করে অভিভাবকদের কৌতূহলের অন্ত থাকে না। এ বছর দুর্গাপুজোয় ঠিক কত দিন স্কুল বন্ধ থাকছে এবং কবে থেকেই বা ছুটি শুরু হচ্ছে, তা নিয়ে সামনে এল গুরুত্বপূর্ণ আপডেট।

কবে থেকে শুরু পুজোর ছুটি?

শিক্ষা দফতর ও পর্ষদ সূত্রে প্রাপ্ত খবর অনুযায়ী, চলতি বছর দুর্গাপুজো উপলক্ষে রাজ্যের সরকারি ও সরকার পোষিত বিদ্যালয়গুলিতে আগামী ১৫ অক্টোবর, বৃহস্পতিবার থেকে পুজোর ছুটি শুরু হতে চলেছে। ১৪ অক্টোবর স্কুল খোলা থাকার পর থেকেই এই ছুটি কার্যকর হবে। পুজোর এই দীর্ঘ ছুটির আনন্দে মেতে উঠতে প্রস্তুত ছোট থেকে বড় সমস্ত পড়ুয়ারা।

কত দিন বন্ধ থাকবে স্কুল?

মধ্যশিক্ষা পর্ষদের ছুটির তালিকা অনুযায়ী, আগামী ১৫ অক্টোবর থেকে শুরু হয়ে এই ছুটি একটানা বজায় থাকবে। ২৬ অক্টোবর কোজাগরী লক্ষ্মীপুজো পর্যন্ত দুর্গাপুজোর মূল পর্বের ছুটি থাকছে। মাঝে সামান্য কিছুদিনের জন্য স্কুল খুললেও, পরবর্তীতে কালীপুজো এবং ভাইফোঁটার উৎসবের দিনগুলিতে ফের স্কুল-কলেজে ছুটির নির্দেশ রয়েছে। সব মিলিয়ে অক্টোবর মাসজুড়ে দফায় দফায় এবং একটানা লম্বা ছুটি উপভোগ করার সুযোগ পাচ্ছে পডুয়ারা।