বেকার যুবকদের জন্য বড় খবর! ৫০০০ টাকা স্টাইপেন্ডে সরাসরি ডিফেন্স রিসার্চে কাজের সুযোগ!

যারা দীর্ঘদিন ধরে সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন এবং কাজের খোঁজ করছেন, তাঁদের জন্য পুজোর আগে একটি দারুণ সুযোগ নিয়ে এল ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (DRDO)। বিজ্ঞান ও ইঞ্জিনিয়ারিংয়ের মেধাবী পড়ুয়াদের জন্য ইন্টার্নশিপের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এই মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠান। ই/বিটেক (B.Tech) এবং এমএসসি (M.Sc) পাশ করা প্রার্থীরা এই পেইড ইন্টার্নশিপের জন্য আবেদন করতে পারবেন।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ডিআরডিও-র এই ইন্টার্নশিপে মোট ৩০টি শূন্যপদে নিয়োগ করা হবে। বিভিন্ন স্ট্রিম অনুযায়ী আসন ভাগ করা হয়েছে:
ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন এবং ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন বিভাগ: ১২টি আসন
কম্পিউটার সায়েন্স ও ইনফরমেশন টেকনোলজি (IT): ১৩টি আসন
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং: ৫টি আসন
আবেদনের শেষ তারিখ আগামী ১১ অক্টোবর। আগ্রহী ও যোগ্য প্রার্থীদের অবিলম্বে ডিআরডিও-র অফিশিয়াল ওয়েবসাইট drdo.gov.in-এ গিয়ে নির্দেশিকা দেখে আবেদন করতে বলা হয়েছে।
ইন্টার্নশিপের মেয়াদ ও স্টাইপেন্ড:
নির্বাচিত প্রার্থীরা এই সংস্থায় মোট ছয় মাসের জন্য ইন্টার্নশিপ করার সুযোগ পাবেন। সফলভাবে ছ’মাসের মেয়াদ শেষ করার পর তাঁদের বিশেষ শংসাপত্র প্রদান করা হবে। এই ইন্টার্নশিপ চলাকালীন প্রার্থীরা প্রতি মাসে ৫,০০০ টাকা করে স্টাইপেন্ড পাবেন। তবে শর্ত রয়েছে যে, স্টাইপেন্ড পাওয়ার জন্য প্রতি মাসে অন্তত ১৫ দিন ল্যাবে বা কর্মক্ষেত্রে উপস্থিত থাকা বাধ্যতামূলক। ছ’মাসের এই স্টাইপেন্ড দুটি সমান কিস্তিতে দেওয়া হবে—প্রথম কিস্তি মিলবে প্রথম তিন মাস পূর্ণ হওয়ার পর এবং দ্বিতীয় কিস্তি মিলবে পুরো ছ’মাস সফলভাবে শেষ হওয়ার পর।
কীভাবে আবেদন করবেন?
১. প্রথমে ডিআরডিও-র অফিশিয়াল ওয়েবসাইট drdo.gov.in-এ যেতে হবে।
২. এরপর হোমপেজে থাকা ‘DRDO Internship 2026’ লিঙ্কে ক্লিক করতে হবে।
৩. নতুন পেজ ওপেন হলে সেখানে থাকা আবেদনপত্রটি সঠিকভাবে পূরণ করতে হবে।
৪. প্রয়োজনীয় সমস্ত নথি সংযুক্ত করার পর পূরণ করা ফর্মটি নির্দিষ্ট ইমেল আইডি (hrd.casdic@gov.in)-তে পাঠিয়ে দিতে হবে।
কর্তৃপক্ষের তরফ থেকে আবেদনকারীদের স্পষ্টভাবে জানানো হয়েছে, ফর্ম ফিলাপ করার আগে যেন সমস্ত যোগ্যতা, প্রয়োজনীয় নথি ও নির্দেশিকা ভালভাবে পড়ে নেওয়া হয়। পুজোর মুখে কর্মপ্রার্থীদের জন্য এটি কেরিয়ার গড়ার এক সুবর্ণ সুযোগ।