“১০ম শ্রেণি পাস করলেই রেলওয়েতে চাকরি!”-শুরু হল মেগা নিয়োগ প্রক্রিয়া, জানুন বিস্তারিত

রেলওয়েতে চাকরিপ্রার্থীদের জন্য সুখবর! উত্তর পশ্চিম রেলওয়ের রিক্রুটমেন্ট সেল ২,০০০-এরও বেশি নতুন পদে নিয়োগের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই নিয়োগের সবচেয়ে বড় আকর্ষণ হলো, এখানে প্রার্থীদের কোনো লিখিত পরীক্ষা দিতে হবে না। সরাসরি মেধা তালিকার ভিত্তিতে যোগ্য প্রার্থী বেছে নেওয়া হবে। ইতিমধ্যে গত ৭ অক্টোবর থেকে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।

কোন কোন বিভাগে নিয়োগ?

উত্তর পশ্চিম রেলওয়ের আজমের, বিকানের, জয়পুর এবং যোধপুরে অবস্থিত ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার অফিস, বিটিসি ক্যারেজ আজমের, বিটিসি লোকো আজমের, ক্যারেজ ওয়ার্কশপ বিকানের এবং ক্যারেজ ওয়ার্কশপ যোধপুরে এই অ্যাপ্রেন্টিসশিপ প্রোগ্রাম পরিচালিত হবে। ইলেকট্রিশিয়ান, পাওয়ার, টিআরডি, কার্পেন্টার (ইঞ্জিনিয়ারিং), পেইন্টার (ইঞ্জিনিয়ারিং) এবং কার্পেন্টার (মেকানিক্যাল)-এর মতো বিভিন্ন গুরুত্বপূর্ণ ট্রেডে এই প্রশিক্ষণ ও নিয়োগ দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমা

  • যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে ন্যূনতম ৫০ শতাংশ নম্বর সহ দশম শ্রেণি বা সমমানের (১০+২) পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি, এনসিভিটি (NCVT) বা এসসিভিটি (SCVT) স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই (ITI) সার্টিফিকেট থাকতে হবে।

  • বয়সসীমা: প্রার্থীর বয়স ১৫ থেকে ২৪ বছরের মধ্যে হতে হবে। ২০২৬ সালের ৬ নভেম্বর তারিখ অনুযায়ী বয়স গণনা করা হবে। নিয়মানুযায়ী এসসি, এসটি, ওবিসি এবং প্রাক্তন সেনাসদস্যরা বয়সের ঊর্ধ্বসীমায় সরকারি নিয়ম অনুযায়ী ছাড় পাবেন।

কীভাবে নির্বাচন করা হবে?

এই পদে আবেদনের জন্য কোনো লিখিত পরীক্ষা দিতে হবে না। প্রার্থীদের দশম শ্রেণির প্রাপ্ত নম্বর এবং আইটিআই-এর স্কোরের ভিত্তিতে একটি মেধা তালিকা (Merit List) প্রস্তুত করা হবে। যদি দুজন প্রার্থীর নম্বর একই হয়, তবে বয়সে যিনি বড় তাঁকে অগ্রাধিকার দেওয়া হবে।

আবেদন করার সহজ পদ্ধতি

আগ্রহী প্রার্থীরা ঘরে বসেই মোবাইল ফোনের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। এর জন্য নিচের ধাপগুলি অনুসরণ করুন: ১. প্রথমে উত্তর পশ্চিম রেলওয়ের অফিশিয়াল ওয়েবসাইট http://www.rrcjaipur.in-এ ভিজিট করুন। ২. হোমপেজে থাকা ‘Quick Link’ বা ‘Online/E Application’ অপশনে ক্লিক করুন। ৩. নিজের নাম, বাবা নাম, জন্মতারিখ, ১২ ডিজিটের আধার কার্ড নম্বর, মোবাইল নম্বর ও ইমেল আইডি দিয়ে সঠিক তথ্য পূরণ করুন। ৪. শিক্ষাগত যোগ্যতা এবং আইটিআই-এর বিবরণ সতর্কতার সঙ্গে এন্ট্রি করুন। ৫. নির্ধারিত মাপে (২০-৭০ কেবি) স্ক্যান করা ছবি ও স্বাক্ষর JPG/JPEG ফরম্যাটে আপলোড করুন। ৬. আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার পর ফর্মটি সাবমিট করে প্রিন্টআউট নিজের কাছে সংরক্ষণ করুন।

আবেদন ফি ও সময়সীমা

এসসি, এসটি, পিডব্লিউবিডি এবং মহিলা প্রার্থীদের জন্য কোনো আবেদন ফি লাগবে না। তবে অন্যান্য ক্যাটাগরির প্রার্থীদের জন্য ১০০ টাকা আবেদন ফি ধার্য করা হয়েছে, যা শুধুমাত্র অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমেই পেমেন্ট করা যাবে।

অনলাইন আবেদন প্রক্রিয়া ৭ অক্টোবর থেকে শুরু হয়েছে এবং আগামী ২০২৬ সালের ৬ নভেম্বর পর্যন্ত প্রার্থীরা আবেদন করতে পারবেন। তাই দেরি না করে দ্রুত আবেদন সেরে ফেলুন।