পুজোর আগেই বাম্পার উপহার! কর্মবন্ধুদের ভাতা বৃদ্ধি থেকে ১৪ হাজার সরকারি চাকরির বিরাট ঘোষণা শুভেন্দু অধিকারীর

উৎসবের ঢাকে কাঠি পড়তে আর হাতে গোনা মাত্র কয়েকটি দিন বাকি। তার ঠিক আগে বাংলার সাধারণ মানুষ ও চাকরিপ্রার্থীদের জন্য একগুচ্ছ বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পুজোর মরশুম শুরুর আগেই যেমন একদিকে অস্থায়ী কর্মীদের ভাতা বৃদ্ধি করা হয়েছে, তেমনই অন্যদিকে রাজ্য পুলিশের পরিকাঠামো মজবুত করা এবং সরকারি দফতরে শূন্যপদ পূরণের মতো বড় পদক্ষেপের কথা ঘোষণা করেছে রাজ্য সরকার।
‘কর্মবন্ধু’দের ভাতা বৃদ্ধি: পুজোর মুখে সবচেয়ে বড় স্বস্তির খবরটি এসেছে ভূমি রাজস্ব দফতরের অস্থায়ী সাফাইকর্মী অর্থাৎ ‘কর্মবন্ধু’দের জন্য। এতদিন তাঁরা ৫ হাজার টাকা করে পারিশ্রমিক পেতেন। সরকারের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন তা বাড়িয়ে সরাসরি ৮ হাজার টাকা করা হয়েছে। চলতি মাস থেকেই এই বর্ধিত টাকা হাতে পাবেন কর্মীরা।
মহালয়ায় রাজ্য পুলিশের জন্য নতুন উপহার: আসন্ন মহালয়ার দিন, অর্থাৎ আগামী ১০ অক্টোবর একগুচ্ছ পুলিশি পরিষেবা চালু হতে চলেছে। ওই দিনই রাজ্য পুলিশে ১১২ নম্বর (জরুরিকালীন পরিষেবা)-এর আনুষ্ঠানিক সূচনা হবে। পাশাপাশি, কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের এক বিশেষ অনুষ্ঠান থেকে রাজ্যের বিভিন্ন থানায় ৪শ’টি নতুন গাড়ি এবং সাড়ে চারশ’টি বাইক তুলে দেওয়া হবে, যা অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় গতি আনবে।
১৪ হাজারের বেশি সরকারি চাকরির ঘোষণা: চাকরিপ্রার্থীদের জন্য বিরাট সুখবর শনিয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, রাজ্য মন্ত্রিসভার বৈঠকে একাধিক দফতরে নতুন করে ১৪,৪৫৪টি শূন্যপদে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পিএসসি (PSC) এবং পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে আগামী ৬ থেকে ৮ মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। বন দফতর, দমকল বিভাগ, কারা বিভাগ এবং স্বরাষ্ট্র দফতরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় এই নিয়োগ হবে।
অন্যান্য উল্লেখযোগ্য ঘোষণা:
ছাত্রছাত্রীদের জন্য: তফসিলি জাতি ও উপজাতি শ্রেণিভুক্ত হস্টেল পড়ুয়াদের খাবারে মাসিক বরাদ্দ ১৮০০ টাকা থেকে বাড়িয়ে একলাফে ৩৩০০০ টাকা করা হয়েছে।
মহিলাদের জন্য: রাজ্যে চালু হলো কেন্দ্রীয় প্রকল্প ‘ভগিনী নিবেদিতা স্কিম’।
সবমিলিয়ে, দুর্গাপুজোর প্রাক্কালে সরকারের এই একের পর এক জনমুখী ঘোষণা রাজ্যবাসীর মুখে যে চওড়া হাসি ফোটাবে, তা বলাই বাহুল্য!