সিনেমার ইতিহাসে রেকর্ড! জীবনের খাতায় ২০০০-এর বেশি ছবি করে বিশ্বরেকর্ড গড়লেন এই অভিনেতা

ক্রিকেটের মতো বিনোদন জগতেও বহু রেকর্ড তৈরি হয়, যা দেখে সাধারণ মানুষের চোখ কপালে ওঠে। ঠিক তেমনই সিনেমার ইতিহাসে এমন কিছু অভিনেতা রয়েছেন যাঁদের করা ছবির সংখ্যা যে কাউকেই অবাক করবে। বিশ্বজুড়ে সবচেয়ে বেশি সিনেমা করার এমন ৫ জন কিংবদন্তি শিল্পীর সন্ধান মিলেছে, যাঁদের মধ্যে ৩ জনই ভারতের। তবে আশ্চর্যের বিষয় হলো, এই তালিকায় বলিউডের কোনো প্রথমসারির তারকার নাম নেই।
তালিকার শীর্ষে কে?
গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস এবং ফিল্ম ফ্যাক্টসের তথ্য অনুযায়ী, বিশ্বের ইতিহাসে সবচেয়ে বেশি ছবি করার রেকর্ডটি রয়েছে হলিউড অভিনেতা টম ল্যান্ডনের (Tom London) নামে। নিজের দীর্ঘ অভিনয় জীবনে তিনি মোট ২০০০-এর বেশি ছবিতে অভিনয় করেছেন। ১৯০৩ সালের ‘দ্য গ্রেট ট্রেন রবারি’ ছবির মাধ্যমে কেরিয়ার শুরু করা এই অভিনেতা মূলত বি-ওয়েস্টার্ন ঘরানার ছবি, স্বল্পদৈর্ঘ্যের সিনেমা এবং খলনায়কের চরিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করেছিলেন। এই তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন আরেক হলিউড অভিনেতা এরিক রবার্টস, যিনি এখনও পর্যন্ত সমানভাবে অভিনয় চালিয়ে যাচ্ছেন।
ভারতের যে ৩ কিংবদন্তি এই তালিকায় উজ্জ্বল
ভারতীয় সিনেমার ইতিহাসে সবচেয়ে বেশি ছবি করার ক্ষেত্রে দক্ষিণ ভারতীয় কিংবদন্তিরাই এগিয়ে রয়েছেন।
মনোরমা: তামিল ও অন্যান্য ভাষার চলচ্চিত্রে অভিনয় করে তিনি প্রায় ১৫০০টি সিনেমা এবং ৫০০০টি মঞ্চ পরিবেশনা করার বিরল রেকর্ড গড়েছেন।
ব্রহ্মানন্দম: তেলুগু ছবির জনপ্রিয় এই কমেডিয়ান তাঁর কেরিয়ারে ১০৫০-এর বেশি সিনেমায় অভিনয় করেছেন এবং আজও দর্শকদের হাসাচ্ছেন।
প্রেম নাজির: মালয়ালম ছবির এই কিংবদন্তি অভিনেতা প্রধান অভিনেতা হিসেবে সর্বোচ্চ ৭২টি ছবিতে অভিনয় করে গিনেস বুকে নাম তুলেছিলেন। এমনকি ১৯৭৯ সালে এক বছরে সর্বোচ্চ ৩৯টি ছবি মুক্তি পাওয়ার রেকর্ডও তাঁরই দখলে।
অন্যদিকে, বলিউডের ক্ষেত্রে ললিতা পাওয়ার এবং শক্তি কাপুর ৭০০-র বেশি ছবিতে অভিনয় করেছেন এবং অনুপম খেস ৫৫০-এর বেশি ছবি করে এখনও সক্রিয়ভাবে কাজ করে চলেছেন।