উত্তরপ্রদেশে রাজ্যসভার ১০টি আসনে ভোট ঘিরে রাজনৈতিক পারদ চড়েছে। প্রথম দিনেই নির্ধারিত আসন

ভোটের এই আবহে এসপি শিবির বড়সড় ক্রস ভোটিংয়ের দাবি তুলেছে। দলীয় বিধায়কদের দাবি, বিজেপির অন্দরে অসন্তোষ রয়েছে এবং তাদের অন্তত ১২ থেকে ২০ জন বিধায়ক দলীয় হুইপ এড়িয়ে সাইকেল শিবিরের পক্ষে ভোট দিতে পারেন। অন্যদিকে, বিধানসভার বর্তমান সংখ্যাতত্ত্ব অনুযায়ী ১০১ জন বিধায়ক নিয়ে এসপি দুটি আসন নিশ্চিতভাবে জিততে পারলেও, তৃতীয় প্রার্থীর জয়ের জন্য অতিরিক্ত ভোটের প্রয়োজন। ফলে সব মিলিয়ে উত্তরপ্রদেশের রাজ্যসভা লড়াই ঘিরে রাজনৈতিক উত্তেজনা এখন তুঙ্গে।