রোজ সকালে খান জলে ভেজানো কাঁচা লঙ্কা, মিলবে অসাধারণ উপকার

কাঁচা লঙ্কা একেবারেই খান না এমন ভারতীয় পাওয়া দুষ্কর। অনেকে তো রান্না ছাড়া কাঁচাই খেয়ে ফেলেন। জানেন কি, কাঁচা লঙ্কা শুধু ঝাল নয়, এতে ভিটামিন বি ৬, ভিটামিন এ, আয়রন, কপার ও পটাসিয়াম আছে? শুধু যে খাবারের স্বাদ বাড়ায় তাই নয়, স্বাস্থ্যের পক্ষেও দারুণ উপকারী এই সবজি। ওষধি গুণে ভরপুর কাঁচা লঙ্কা হৃদরোগ ও পেট ব্যথার মত বেশ কিছু সমস্যা মেটাতে সক্ষম। জেনে নেওয়া যাক কাঁচা লঙ্কার গুণাগুণ

  • কাঁচা লঙ্কায় ঠাসা অ্যান্টিঅক্সিডেন্ট। দূর করতে সক্ষম প্রস্টেট জনিত সমস্যা।
  • রয়েছে ভিটামিন সি ও বিটা ক্যারোটিন। চোখ, ত্বক সুস্থ রাখে, বাড়ায় শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা।
  • ব্লাড সুগারের মাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। যদি আপনার ব্লাড সুগার থাকে তবে নিয়মিত কাঁচা লঙ্কা খাওয়া আপনার পক্ষে দারুণ উপকারী হতে পারে।
  • কাঁচা লঙ্কায় প্রচুর ফাইবারও রয়েছে।
  • ফুসফুস, মুখ, কোলন ও গলার ক্যানসারের সঙ্গে লড়াইতে সাহায্য করে।

রাতে শোয়ার আগে তিন চারটে কাঁচা লঙ্কা পরিষ্কার জলে ধুয়ে ফেলুন। তারপর লঙ্কাগুলো মাঝামাঝি চিরে ফেলে ভিজিয়ে দিন এক গ্লাস জলে। সকালে উঠে নিয়মিত ওই জল খেতে পারলে পেট সংক্রান্ত নানা সমস্যা দূর হতে পারে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy