পাহাড়ের উন্নয়নে নজিরবিহীন কড়া বার্তা! জিটিএ-র জট কাটাতে বড় পদক্ষেপ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী?

পাহাড়ের উন্নয়নমূলক কাজে গতি আনতে এবং প্রশাসনিক পরিকাঠামো আরও শক্তিশালী করতে এবার বড়সড় পদক্ষেপ করল রাজ্য সরকার। মঙ্গলবার উত্তরকন্যার প্রশাসনিক বৈঠকে জিটিএ-র (GTA) সামগ্রিক কাজকর্ম নিয়ে এক উচ্চপর্যায়ের জরুরি বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৈঠকে জিটিএ এলাকায় বর্তমানে কত জন আধিকারিক কর্মরত রয়েছেন এবং কোন কোন বিভাগে কত পদের ঘাটতি রয়েছে, তার একটি বিস্তারিত রিপোর্ট তলব করেন তিনি।

পাহাড়ের সাধারণ মানুষ যাতে প্রশাসনিক পরিসেবা থেকে বঞ্চিত না হন, সে বিষয়ে কড়া বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী স্পষ্ট নির্দেশ দিয়েছেন যে, আধিকারিকের অভাবে যেন কোনও উন্নয়নমূলক বা প্রশাসনিক কাজ এক মুহূর্তের জন্যও থমকে না থাকে। জিটিএ-র যে সমস্ত বিভাগে আধিকারিকের ঘাটতি রয়েছে, সেখানে দ্রুত নতুন নিয়োগ করার পরিকল্পনাও নিয়েছে রাজ্য। পাহাড়ি অঞ্চলের দৈনন্দিন প্রশাসনিক কাজে গতি আনতেই এই প্রশাসনিক রদবদল ও পরিকাঠামো শক্তিশালী করার এই উদ্যোগ বলে মনে করছে রাজনৈতিক মহল।

Pratik Saha
  • Pratik Saha