পুজোর আগেই বড় ধাক্কা কলকাতায়! নামী রেস্তোরাঁর ফ্রিজে আরশোলা আর পচা খাবার, একঝটকায় কটি হোটেলের লাইসেন্স বাতিল করল প্রশাসন?

আসন্ন দুর্গাপুজোর আগে শহরবাসীর স্বাস্থ্য সুরক্ষায় বড়সড় পদক্ষেপ করল প্রশাসন। রাজ্য খাদ্য দফতর এবং পুরসভার যৌথ অভিযানে কলকাতার প্রায় ৪০টি নামী রেস্তোরাঁ ও ফুড জয়েন্টের লাইসেন্স সাময়িকভাবে সাসপেন্ড (Suspend) করা হয়েছে। হেঁশেলে মারাত্মক অসঙ্গতি এবং অস্বাস্থ্যকর পরিবেশ দেখতে পাওয়ার পরই এই কঠোর সিদ্ধান্ত নিয়েছে পুরসভা।

পুরসভার প্রশাসক স্মিতা পাণ্ডে জানিয়েছেন, সম্প্রতি ‘ফুড সেফটি সপ্তাহ’ উপলক্ষে শহরের ৫৯২টি জায়গায় আচমকা হানা দেন আধিকারিকেরা। রবিবারের এই অভিযানে শহরের বিভিন্ন নামী মল ও রেস্তোরাঁর হেঁশেলে তল্লাশি চালিয়ে প্রায় ১২২৪ কেজি পচা ও বাসি খাবার বাজোপ্ত করে নষ্ট করা হয়েছে। বেশ কিছু জনপ্রিয় মিষ্টির দোকান ও রেস্তোরাঁর ফ্রিজের মধ্যে আরশোলা ও ক্ষতিকর পোকামাকড় ঘুরে বেড়াতে দেখা গিয়েছে, যা স্বাস্থ্য সুরক্ষার নিয়মের সম্পূর্ণ পরিপন্থী।

প্রশাসন স্পষ্ট জানিয়ে দিয়েছে, অতীতে নমনীয় মনোভাব দেখানো হলেও জনস্বাস্থ্যের কথা মাথায় রেখে এবার জিরো টলারেন্স নীতি নেওয়া হয়েছে। পুজোর মরশুমে নাগরিকদের খাঁটি ও স্বাস্থ্যসম্মত খাবার পরিবেশন নিশ্চিত করতে এই ধরনের অভিযান লাগাতার চলবে। তবে লাইসেন্স বাতিল হওয়া রেস্তোরাঁগুলি নির্দিষ্ট মানদণ্ড ও হাইজিন মেনে চললে পরবর্তীতে বিষয়টি পুনর্বিবেচনা করা হতে পারে বলে জানানো হয়েছে।

Pratik Saha
  • Pratik Saha