হাজারের বেশি শূন্যপদে সরকারি ব্যাঙ্কে বাম্পার চাকরি! প্রতি মাসে মোটা বেতন, জানুন আবেদনের শেষ দিন!

সরকারি ব্যাংকে চাকরিপ্রার্থীদের জন্য এল এক দুর্দান্ত সুসংবাদ। দেশের অন্যতম শীর্ষস্থানীয় সরকারি ব্যাংক ‘ব্যাঙ্ক অফ বরোদা’ (Bank of Baroda)-র পক্ষ থেকে এক হাজারেরও বেশি শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ব্যাঙ্কের ওয়েলথ ম্যানেজমেন্ট সার্ভিসেস বিভাগের অধীনে এই নিয়োগ করা হবে, যেখানে পশ্চিমবঙ্গেও পোস্টিংয়ের সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, মোট ১১০০টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। এর মধ্যে ‘ওয়েলথ এক্সিকিউটিভ’ এবং ‘ক্রেডিট অ্যানালিস্ট-সি অ্যান্ড আইসি’—এই দুটি পদে প্রার্থীদের সুযোগ দেওয়া হবে। উভয় পদেই নির্বাচিতদের প্রথম এক বছর প্রোবেশন Period-এ রাখা হবে।

বেতন ও শিক্ষাগত যোগ্যতা

  • বেতনকাঠামো: পদ ভেদে নির্বাচিত প্রার্থীরা মাসিক ৪৮,৪৮০ টাকা থেকে শুরু করে ৮৫,৯২০ টাকা এবং অন্য পদে ৬৪,৮২০ টাকা থেকে ৮৫,৯২০ টাকা পর্যন্ত বেতন পাবেন। এর পাশাপাশি মিলবে ব্যাংকের অন্যান্য সুযোগ-সুবিধাও।

  • শিক্ষাগত যোগ্যতা: ক্রেডিট অ্যানালিস্ট পদে আবেদনের জন্য স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতকের পাশাপাশি চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট (CA) হতে হবে এবং এক বছরের পেশাগত অভিজ্ঞতা থাকতে হবে। অন্যান্য পদের ক্ষেত্রেও নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতার মাপকাঠি রয়েছে।

  • বয়সীমা: আবেদনকারীদের বয়স ২১ থেকে ৩৩ বছরের মধ্যে হতে হবে। নিয়মানুযায়ী সংরক্ষিত প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।

কীভাবে আবেদন করবেন? প্রার্থীদের অনলাইনে ব্যাংকের অফিশিয়াল ওয়েবসাইট ([https://bankofbaroda.bank.in/career/current-opportunities](https://bankofbaroda.bank.in/career/current-opportunities)) এ গিয়ে আবেদন করতে হবে। আবেদনমূল্য হিসেবে সংরক্ষিতদের ১৭৫ টাকা এবং অসংরক্ষিতদের জন্য ৮৫০ টাকা ধার্য করা হয়েছে। অনলাইন পরীক্ষা, সাইকোমেট্রিক টেস্ট, গ্রুপ ডিসকাশন এবং ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীদের বেছে নেওয়া হবে। হাতে আর বেশি সময় নেই, আগামী ২৪ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন।