ঠোঁটে ঠোঁট ছোঁয়া চুমু আর রোম্যান্টিক গানে কাঁপছে ইন্টারনেট! পুজোয় রিলিজের আগেই ঝড় তুলল দেব-শুভশ্রীর নতুন গান

দীর্ঘ ১২ বছরের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে টলিউডের স্বর্ণযুগের নস্ট্যালজিয়া ফের ফিরিয়ে আনল বাংলা চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় জুটি দেব ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়। ‘চ্যালেঞ্জ’ কিংবা ‘পরাণ যায় জ্বলিয়া রে’ ছবির সেই সোনালী দিনের কথা আজও ভক্তদের মনে তাজা। আর এবার সেই পুরনো ম্যাজিককে দ্বিগুণ উৎসাহে পর্দায় ফিরিয়ে আনতে আসছে নতুন সিনেমা ‘দেশু ৭’। ছবি মুক্তির আগেই রবিবার বিকেলে প্রকাশ্যে এসেছে ছবির প্রথম রোম্যান্টিক গান ‘তোর শুধু তোর’। আর এই গান মুক্তি পেতেই হু হু করে তা ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়, যা ইতিমধ্যেই ভিউয়ার্সের দিক থেকে রেকর্ড গড়তে শুরু করেছে।

লাদাখের আকাশচুম্বী পাহাড় আর সর্পিল আঁকাবাঁকা রাস্তার মাঝে শ্যুট করা এই মিউজিক ভিডিওটিতে দেব ও শুভশ্রীর রসায়ন যেন নতুন মাত্রা পেয়েছে। রূপক তিওয়ারি এবং জুন দাসের জাদুকরী কণ্ঠে গাওয়া এই গানটির লিরিক্স লিখেছেন বারিশ। গ গানের প্রতিটি শব্দ যেন দীর্ঘ এক দশকের দূরত্ব মুছে ফেলে এই জুটির চিরকালীন প্রেমের গল্পকেই নতুন করে ফুটিয়ে তুলেছে। গানের একটি বিশেষ দৃশ্যে দেবের ঠোঁটে আলতো ছোঁয়া লেগেছে শুভশ্রীর ঠোঁটের, আর সেই মুহূর্তেই ব্যাকগ্রাউন্ডে বেজে উঠেছে, “তোরই ছোঁয়া না পেলে ঠোঁটে, জিয়া লাগে না রে…”—যা দেখে রীতিমতো ঘাম ছুটছে অনুরাগীদের। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে গানটি পাঁচ লক্ষ ভিউয়ের দোরগোড়ায় পৌঁছে গেছে।

নেটপাড়ার বাসিন্দারা এই গানে বুঁদ হয়ে পুরোনো স্মৃতিচারণায় মত্ত। কেউ লিখেছেন, “মনে হচ্ছে যেন শৈশব বা কৈশোর আবার ফিরে পেলাম!” আবার কেউ মন্তব্য করেছেন, “এই কেমিস্ট্রি বহু বছর ধরে মিস করছিলাম।” প্রসঙ্গত, দেবের পরিচালনায় এই সিনেমায় দেব ও শুভশ্রীর পাশাপাশি অভিনয় করেছেন অনির্বাণ ভট্টাচার্য, অপরাজিতা আঢ্য, কাঞ্চন মল্লিক, প্রিয়াঙ্কা সরকার-সহ একঝাঁক তারকা। সব জল্পনার অবসান ঘটিয়ে চলতি বছরের দুর্গাপুজোতেই বড় পর্দায় মুক্তি পেতে চলেছে বহুল প্রতীক্ষিত এই ছবি।