কোনো শ্লীলতাহানি বা চেন ছিনতাই নেই! রাখিবন্ধনে উত্তরপ্রদেশের আইনশৃঙ্খলা দেখে চোখ কপালে তুলবে সবার

ভ্রাতৃত্বের পবিত্র উৎসব রাখিবন্ধনে উত্তরপ্রদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এক অনন্য নজির সৃষ্টি করল। উৎসবের মরশুমে রাজ্যের নারীদের জন্য বিনামূল্যে বাস ভ্রমণের ঐতিহাসিক ঘোষণা করেছিল যোগী আদিত্যনাথ সরকার। উত্তর প্রদেশ স্টেট রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন (ইউপিএসআরটিসি)-এর সমস্ত শ্রেণীর বাসে এই তিন দিনের বিনামূল্যে যাতায়াতের সুযোগ প্রথম দুই দিনেই গ্রহণ করেছেন প্রায় ৬০ লক্ষ মহিলা ও তাঁদের সঙ্গীরা। এত বিপুল সংখ্যক মানুষের ভিড় এবং নারীরা গহনায় সজ্জিত থাকা সত্ত্বেও রাজ্যজুড়ে কোথাও কোনো ছিনতাই, চেন চুরির বা শ্লীলতাহানির মতো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

উৎসবের দিনগুলিতে বাসস্ট্যান্ড থেকে শুরু করে রাজপথ—সর্বত্রই ছিল উপচে পড়া ভিড়। তবে যোগী প্রশাসনের কঠোর নজরদারি এবং পুলিশ প্রশাসনের আগাম প্রস্তুতির সুবাদে আইনশৃঙ্খলা সম্পূর্ণ নিয়ন্ত্রণে ছিল। রাজ্যের মা, বোনেরা এবং কন্যােরা কোনো ধরনের আর্থিক বা নিরাপত্তার দুশ্চিন্তা ছাড়াই অত্যন্ত স্বাচ্ছন্দ্যে তাঁদের গন্তব্যে পৌঁছাতে পেরেছেন। অপরাধ দমনে সরকারের ‘জিরো-টলারেন্স’ নীতি এবং প্রশাসনিক সাফল্যেরই এই সুফল বলে মনে করছে ওয়াকিবহাল মহল।