অ্যামাজনের সঙ্গে হাত মেলাল ইউটিউব! ঘরে বসেই ক্রিয়েটরদের কোটি টাকা আয়ের সুবর্ণ সুযোগ, কারা লাভবান হবেন?

ইউটিউবের শপিং অ্যাফিলিয়েট প্রোগ্রামে এবার ই-কমার্স জায়ান্ট অ্যামাজনকে যুক্ত করল গুগল। সম্প্রতি একটি অফিসিয়াল ব্লগ পোস্টে এই নতুন ইন্টিগ্রেশনের কথা ঘোষণা করেছে ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মটি। এই চুক্তির ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের ইউটিউব ক্রিয়েটররা তাঁদের ভিডিওর মাধ্যমে আরও সহজে আয় করার সুযোগ পাবেন।
নতুন এই পলিসি অনুযায়ী, উপযুক্ত ক্রিয়েটররা তাঁদের শর্টস, দীর্ঘ আকৃতির ভিডিও এবং লাইভস্ট্রিমের মধ্যে সরাসরি অ্যামাজনের বিভিন্ন প্রোডাক্ট ট্যাগ করতে পারবেন। দর্শকরা ভিডিও দেখার সময় ওই ট্যাগে ক্লিক করে সংশ্লিষ্ট পণ্যটি দেখতে পাবেন এবং প্রয়োজনমতো তা কিনতে পারবেন। এর মাধ্যমে দর্শকরা যেমন প্রয়োজনীয় জিনিস সহজেই খুঁজে পাবেন, তেমনই সংশ্লিষ্ট ক্রিয়েটররা অ্যামাজন থেকে আকর্ষণীয় কমিশন পাওয়ার সুযোগ পাবেন।
ইউটিউবের বিদ্যমান শপিং টুলসের সঙ্গেই এই ফিচার যুক্ত হওয়ায় ক্রিয়েটরদের উপার্জনের পরিধি আরও প্রসারিত হবে বলে মনে করা হচ্ছে। তবে আপাতত এই সুবিধা শুধুমাত্র আমেরিকার ক্রিয়েটরদের জন্য চালু করা হয়েছে। পাশাপাশি, সমস্ত ক্রিয়েটর একসঙ্গে এই ফিচার ব্যবহার করতে পারবেন না, এর জন্য ইউটিউবের পক্ষ থেকে নির্দিষ্ট কিছু নিয়ম ও শর্তাবলী মানতে হবে। ইউটিউব প্রধান নীল মোহন সোশ্যাল মিডিয়ায় এই খবর শেয়ার করার পর থেকেই ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটর মহলে শুরু হয়েছে ব্যাপক জল্পনা।