মাধ্যমিক পাশ করলেই সরকারি চাকরি! পরীক্ষা ছাড়াই ইন্ডিয়া পোস্টে ২৫ হাজারের বেশি শূন্যপদে বিশাল নিয়োগ!

দেশের বেকার যুবকদের জন্য এক বিরাট সুখবর নিয়ে এল ভারতীয় ডাক বিভাগ। ইন্ডিয়া পোস্ট (India Post Recruitment) কর্তৃপক্ষ দেশের বিভিন্ন অঞ্চলে মোট ২৫ হাজারেরও বেশি শূন্যপদে কর্মী নিয়োগের জন্য একটি মেগা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আপনি যদি চাকরিপ্রার্থী হন এবং মাধ্যমিক পাশ করে থাকেন, তবে এই সুবর্ণ সুযোগটি আপনার জন্য অত্যন্ত লাভজনক হতে পারে। বিশেষ করে এই নিয়োগ প্রক্রিয়ায় চাকরিপ্রার্থীদের কোনো লিখিত পরীক্ষা বা ইন্টারভিউয়ের মুখোমুখি হতে হবে না, কেবল মাধ্যমিক পরীক্ষার প্রাপ্ত নম্বরের মেধার ভিত্তিতেই প্রার্থী বাছাই করা হবে।

এই বিশাল নিয়োগ প্রক্রিয়ায় মূলত ব্রাঞ্চ পোস্টমাস্টার (BPM), অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার (ABPM) এবং গ্রামীণ ডাক সেবক (GDS)—এই তিনটি গুরুত্বপূর্ণ পদে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে। আগামী ৩১ আগস্ট থেকে এই পদগুলির জন্য অনলাইনে আবেদন প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হতে চলেছে। সম্পূর্ণ আবেদন প্রক্রিয়াটি অনলাইন মাধ্যমেই সম্পন্ন করতে হবে। আগ্রহী প্রার্থীরা অফিশিয়াল ওয়েবসাইট indiapostgdsonline.gov.in-এ গিয়ে নিজেদের নাম রেজিস্টার করতে পারবেন।

আবেদনের গুরুত্বপূর্ণ তারিখ ও সময়সূচি নিচে দেওয়া হলো:

অনলাইন রেজিস্ট্রেশন শুরু: আগামী ৩১ আগস্ট।

রেজিস্ট্রেশন শেষের তারিখ: ১৯ সেপ্টেম্বর বিকেল ৫টা পর্যন্ত।

আবেদনের ফর্ম জমা দেওয়ার সময়সীমা: ২ সেপ্টেম্বর থেকে ২১ সেপ্টেম্বর বিকেল ৫টা পর্যন্ত।

আবেদনের জন্য প্রার্থীদের নির্দিষ্ট কিছু নিয়ম ও মাপকাঠি মেনে চলতে হবে। যেমন—

আবেদনের ফি: সাধারণ (General), ওবিসি (OBC) এবং অর্থনৈতিকভাবে দুর্বল (EWS) ক্যাটাগরির প্রার্থীদের জন্য ১০০ টাকা আবেদন ফি ধার্য করা হয়েছে। অন্যদিকে, তপশিলি জাতি (SC), তপশিলি উপজাতি (ST), বিশেষ সক্ষম (PwD) এবং সমস্ত মহিলা প্রার্থীদের জন্য কোনো আবেদন ফি লাগবে না।

ফটো ও স্বাক্ষর আপলোড: আবেদন করার সময় প্রার্থীকে নির্দিষ্ট মাপে নথি আপলোড করতে হবে। ছবিটির আকার ২০ থেকে ৫০ কেবি এবং স্বাক্ষরের সাইজ ১০ থেকে ২০ কেবির মধ্যে (JPG/JPEG ফরম্যাটে) হতে হবে।

অনলাইনে আবেদন করার সহজ পদক্ষেপগুলি দেখে নিন:
১. প্রথমে ইন্ডিয়া পোস্টের অফিসিয়াল ওয়েবসাইট (indiapostgdsonline.gov.in)-এ যান।

২. হোমপেজে থাকা ‘Register’ অপশনে ক্লিক করুন।

৩. মোবাইল নম্বর, ইমেল আইডি ও অন্যান্য তথ্য দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করে একটি ইউনিক রেজিস্ট্রেশন নম্বর ও পাসওয়ার্ড সংগ্রহ করুন।

৪. প্রাপ্ত তথ্য দিয়ে লগইন করে অনলাইন আবেদন ফর্মটি ওপেন করুন।

৫. আপনার ব্যক্তিগত তথ্য, পোস্টাল সার্কেল এবং মাধ্যমিক (ক্লাস টেন) পরীক্ষার রেজাল্টের বিস্তারিত বিবরণ নির্ভুলভাবে পূরণ করুন।

৬. নির্দিষ্ট মাপে আপনার স্ক্যান করা পাসপোর্ট সাইজ ছবি এবং স্বাক্ষর আপলোড করুন।

৭. আপনার ক্যাটাগরি অনুযায়ী অনলাইন পেমেন্ট গেটওয়ের মাধ্যমে প্রয়োজনীয় আবেদন ফি জমা দিন।

৮. সমস্ত তথ্য পুনরায় ভালোভাবে যাচাই করে ‘Submit’ বোতামে ক্লিক করুন।

৯. ভবিষ্যতের প্রামাণ্য নথি হিসেবে কনফার্মেশন পেজটি ডাউনলোড করে প্রিন্ট আউট বা সেভ করে রাখুন।