বাংলার তরুণদের জন্য বড় ঘোষণা, ভিনরাজ্য ছেড়ে ঘরে ফেরার ডাক মুখ্যমন্ত্রীর!

রাজ্যের বেকার তরুণদের জন্য এল দারুণ খবর। ভিনরাজ্যে কাজ খুঁজতে যাওয়া যুবসমাজকে এবার ঘরে ফিরে আসার আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নিউটনে একটি নতুন তথ্যপ্রযুক্তি সংস্থার উদ্বোধন করতে গিয়ে তিনি এই বড় ঘোষণা করেন।

মুখ্যমন্ত্রী জানান, কাজের সন্ধানে রাজ্যের ছেলে-মেয়েদের আর বাইরে যেতে হবে না। পশ্চিমবঙ্গে নতুন করে কর্মসংস্থানের সুযোগ তৈরি করা হচ্ছে। এর মাধ্যমে মোট ৫,৮০০ জনের চাকরির ব্যবস্থা করা হবে। ডবল ইঞ্জিন সরকার রাজ্যে বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়াতে নিরলস কাজ করে চলেছে। যারা পেটের টানে বাইরে পাড়ি দিয়েছেন, তারা ফিরে এলে রাজ্য সরকার তাদের স্বাগত জানাতে প্রস্তুত।

এই পদক্ষেপের ফলে রাজ্যের অর্থনীতি আরও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে। দীর্ঘদিন ধরে কর্মসংস্থান নিয়ে যে ক্ষোভ তৈরি হয়েছিল, এই ঘোষণায় তা অনেকটাই দূর হবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। ভিনরাজ্যে থাকা পরিযায়ী তরুণদের ঘরে ফেরাতে সরকারের এই উদ্যোগ কতটা সফল হয়, এখন সেটাই দেখার।