দুই হাত নেই তো কী হয়েছে! পায়ের আঙুলে রাখি বেঁধে ভাইরাল ছোট্ট দিভার এই দৃশ্য দেখলে চোখে জল আসবেই

রক্ষা বন্ধন মানে কেবলই বাজারের কৃত্রিম জাঁকজমক, দামী রাখি কিংবা মিষ্টির পসরা নয়। এই পবিত্র উৎসবের মূল বার্তা হলো ভাই-বোনের এমন এক অটুট আত্মিক বন্ধন, যা যেকোনো প্রতিকূল পরিস্থিতি বা শারীরিক প্রতিবন্ধকতাকে হেলায় লয়ে মোকাবিলা করতে পারে। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় এমনি এক হৃদয়বিদারক অথচ চরম অনুপ্রেরণামূলক ভিডিও ঝড় তুলেছে, যা একনিমেষে যেকোনো মানুষের চোখে জল এনে দিতে বাধ্য।

ভাইয়ের সাথে পায়ে রাখি বাঁধার এই অবিশ্বাস্য ভাইরাল ভিডিওতে এক ছোট্ট মেয়েকে দেখা যাচ্ছে যার জন্ম থেকেই দুটি হাত নেই। কিন্তু তার আকাশছোঁয়া সাহস, আত্মবিশ্বাস এবং নিখাদ ভালোবাসা পৃথিবীর সমস্ত বাধাকে তুচ্ছ করে দিয়েছে। ভিডিওটিতে দেখা যায়, ছোট্ট এই নিষ্পাপ মেয়েটি সিঁড়ির কোণায় অত্যন্ত শান্তভাবে বসে তার ভাইকে রাখি পরানোর সমস্ত প্রস্তুতি নিচ্ছে। জন্মগতভাবে হাত না থাকা সত্ত্বেও সে এক মুহূর্তের জন্যও সাহস হারায়নি বা ভেঙে পড়েনি। বরং সে তার পরম ভালোবাসায় নিজের পায়ের আঙুল দিয়ে ভাইয়ের কপালে নিখুঁতভাবে তিলক পরিয়ে দেয়। এরপর অত্যন্ত নিখুঁত দক্ষতায় সে পা দিয়েই ভাইয়ের কব্জিতে সুন্দর একটি রাখি বেঁধে দেয়। এই আবেগঘন মুহূর্তের শেষ পর্বে সে পা দিয়েই ভাইকে মিষ্টি মুখ করায়।

ভাই-বোনের এই পবিত্র ভালোবাসার দৃশ্য দেখে নেটিজেনদের একটা বড় অংশ আবেগপ্রবণ হয়ে পড়েছেন। @deeva_2024 নামক জনপ্রিয় ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে শেয়ার করা এই ভিডিওটি ইতিমধ্যে ৩০ মিলিয়নেরও বেশি বার দেখা হয়েছে এবং প্রায় ৩ মিলিয়ন মানুষ এটি পছন্দ করেছেন। কমেন্ট বক্স উপচে পড়েছে প্রশংসার বন্যায়। সাধারণ মানুষ থেকে শুরু করে বিশিষ্ট নেটিজেনরা সবাই এই ছোট্ট মেয়েটির ইস্পাতকঠিন মনোবলকে কুর্নিশ জানিয়েছেন এবং তার দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করেছেন।

কিন্তু প্রশ্ন হলো, এই অদম্য সাহসী মেয়েটি আসলে কে? সবার মনে এখন এই একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। এই মিষ্টি ছোট্ট মেয়েটির নাম দিভা চৌধুরী, যাকে সবাই অত্যন্ত আদরে ‘ডুগ্গু’ বলে ডাকে। দিভা জন্ম থেকেই বিশেষভাবে সক্ষম এবং তার দুটি হাতই নেই। কিন্তু সে কখনই তার এই জন্মগত প্রতিবন্ধকতাকে নিজের অসহায়ত্ব বা উন্নতির পথে বাধা হয়ে দাঁড়াতে দেয়নি। বরং সমস্ত প্রতিকূলতাকে বুড়ো আঙুল দেখিয়ে আজ দিভা ইন্টারনেটে ‘আর্মলেস ফাইটার’ নামে পরিচিত এক অত্যন্ত জনপ্রিয় ও প্রভাবশালী সোশ্যাল মিডিয়া ক্রিয়েটর হিসেবে নিজের পরিচিতি তৈরি করেছে। তার এই জীবনযুদ্ধ আজ লক্ষ লক্ষ মানুষকে নতুন করে বেঁচে থাকার অনুপ্রেরণা জোগাচ্ছেন।

Riya Chakrabarty
  • Riya Chakrabarty