হাত তুলতে লজ্জাবোধ করেন? আন্ডারআর্মের কালো দাগ দূর করার অব্যর্থ ঘরোয়া উপায়!

গ্রীষ্মকালে স্লিভলেস পোশাক পরার ইচ্ছা থাকলেও আন্ডারআর্ম বা বাহুমূলের জেদি কালো ছোপের কারণে অনেকেই অস্বস্তিতে পড়েন। নিয়মিত শেভিং, ডিওডোরেন্টের কেমিক্যাল উপাদান এবং ঘামের সঙ্গে মৃত কোষ জমে এই কালচে ভাব তৈরি হয়। তবে পার্লার বা দামী ক্রিমের পেছনে টাকা খরচ না করে রান্নাঘরের সাধারণ উপাদানেই এই সমস্যার সমাধান সম্ভব।

ত্বক বিশেষজ্ঞরা জানান, পাতিলেবুর রস প্রাকৃতিক ব্লিচ হিসেবে কাজ করে। লেবুর রসের সঙ্গে সামান্য হলুদ ও মধু মিশিয়ে আন্ডারআর্মের ত্বকে নিয়মিত ১০ মিনিট লাগিয়ে রাখলে মৃত কোষ দূর হয় এবং ত্বক উজ্জ্বল হয়। এছাড়া টক দই ও বেসনের প্যাক ব্যবহারেও দারুণ ফল পাওয়া যায়। আজই এই সহজ ঘরোয়া পদ্ধতিগুলো মেনে চলুন এবং আত্মবিশ্বাসের সঙ্গে পরে উঠুন আপনার পছন্দের স্লিভলেস পোশাক।