অন্নপূর্ণা যোজনা নিয়ে মমতার সমস্ত দাবি উড়িয়ে দিলেন শুভেন্দু! কোটি কোটি মানুষের অ্যাকাউন্টে টাকা ঢুকতেই বড় বার্তা

প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমস্ত অভিযোগ সরাসরি উড়িয়ে দিয়ে অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় আপডেট সামনে আনলেন শুভেন্দু অধিকারী। এদিন তিনি স্পষ্ট জানান যে প্রায় ১ কোটি ৪৬ লক্ষ মানুষের অ্যাকাউন্টে সফলভাবে অন্নপূর্ণা যোজনার টাকা পৌঁছে গিয়েছে এবং এই প্রক্রিয়ায় কোনও ধরনের ধর্মীয় ভেদাভেদ করা হয়নি।

সম্প্রতি অন্নপূর্ণা যোজনা নিয়ে রাজ্য সরকারকে তীব্র আক্রমণ শানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি ছিল, এই প্রকল্প নিয়ে সাধারণ মানুষকে প্রতারিত করা হয়েছে এবং যোগ্য-অযোগ্য বাছাইয়ের নামে দুর্নীতি চলছে। যদিও সেই সমস্ত অভিযোগ এককথায় উড়িয়ে দিয়েছেন শুভেন্দু। তিনি পালটা দাবি করেছেন, এই প্রকল্পের আওতায় প্রায় ১৯ লক্ষ মুসলিম পরিবারও তাঁদের প্রাপ্য অর্থ হাতে পেয়েছেন। সমাজের সব শ্রেণির প্রকৃত হকদার মানুষের কাছে এই সাহায্য পৌঁছে দেওয়ার পাশাপাশি আগামী দিনে প্রয়োজন পড়লে আরও বেশি মানুষের কাছে এই সুবিধা পৌঁছে দেওয়ার আশ্বাসও দেওয়া হয়েছে।