মাসের শেষে ছুটির বন্যা! চলতি সপ্তাহে ৪ দিন বন্ধ রাজ্যের সমস্ত সরকারি দফতর, জানুন ছুটির তালিকা

অগস্ট মাসের শেষের দিকে এসে রাজ্য সরকারি কর্মীদের জন্য বড়সড় খুশির খবর। চলতি সপ্তাহে রাখী উৎসব এবং সপ্তাহান্ত মিলিয়ে টানা চার দিন সরকারি দফতরগুলো বন্ধ থাকতে চলেছে। ২৪ থেকে ৩০ অগস্টের মধ্যে মোট চার দিন ছুটি ভোগ করার সুযোগ পাবেন রাজ্যের সমস্ত সরকারি কর্মী।
তথ্য অনুযায়ী, চলতি সপ্তাহে একাধিক ছুটির যোগ তৈরি হয়েছে। আগামী ২৮ অগস্ট রাজ্যে পালিত হবে রাখী উৎসব, যার জেরে সমস্ত সরকারি দফতরে ছুটি থাকবে। এরপর ২৯ ও ৩০ অগস্ট যথাক্রমে শনি ও রবিবার হওয়ায় সপ্তাহের শেষটাও কাটবে ছুটির মেজাজে। সবমিলিয়ে এই সপ্তাহে সরকারি কর্মচারীদের হাতে থাকছে টানা ছুটির দুর্দান্ত সুযোগ।
অন্যদিকে, ছুটির খবরের পাশাপাশি রাজ্য সরকারি কর্মীদের জন্য ডিএ বা মহার্ঘ ভাতা বৃদ্ধি নিয়েও একাধিক ইতিবাচক আলোচনা চলছে। সব মিলিয়ে অগস্টের শেষ সপ্তাহটি সরকারি কর্মীদের জন্য অত্যন্ত স্বস্তিদায়ক হতে চলেছে বলে মনে করা হচ্ছে।