পকেটে টান পড়তে চলেছে? ২০ হাজার টাকা বেতন পেরোলেই এবার দিতে হবে পেশা কর, নতুন নির্দেশিকা জারি সরকারের

রাজ্য সরকারের অর্থ দফতরের তরফে প্রফেশনাল ট্যাক্স বা পেশা করের কাঠামোয় বড় ধরনের রদবদল আনা হয়েছে। নতুন এই সংশোধিত তালিকা অনুযায়ী, বেতনভুক কর্মী থেকে শুরু করে বিভিন্ন স্বাধীন পেশার সঙ্গে যুক্ত ব্যক্তিদের করের হারে পরিবর্তন আনা হয়েছে।

অর্থ দফতরের প্রকাশিত নির্দেশিকা অনুযায়ী, মাসিক বেতন ২০ হাজার টাকার বেশি হলেই এবার থেকে নিয়মিতভাবে পেশা কর দিতে হবে। চাকরিজীবীদের পাশাপাশি তথ্যপ্রযুক্তি ক্ষেত্র, অনলাইন এডুকেটর, ডিজিটাল মার্কেটিং এজেন্সি এবং বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানের ওপরও নতুন এই করের নিয়ম কার্যকর হতে চলেছে। আগামী ১ অক্টোবর থেকেই এই পরিবর্তিত নিয়ম কার্যকর হবে বলে জানানো হয়েছে।