প্রতিদিন খরচ মাত্র ১০ টাকা! দিনে ২ জিবি ডেটা ও আনলিমিটেড ৫জি অফার নিয়ে এল জিও-র এই বাম্পার প্ল্যান

রিলায়েন্স জিও (Reliance Jio) ব্যবহারকারীদের জন্য রয়েছে দারুণ একটি মোবাইল রিচার্জ প্ল্যান। দীর্ঘ তিন মাসের ভ্যালিডিটি, প্রতিদিন ২ জিবি হাই-স্পিড ডেটা, আনলিমিটেড ৫জি ব্যবহারের সুবিধা—সব মিলিয়ে পকেটের ওপর সামান্য চাপেই মিলছে ভরপুর সুযোগ-সুবিধা। হিসাব করলে দেখা যায়, এই প্ল্যানে প্রতিদিনের খরচ মাত্র ১০ টাকার কাছাকাছি। জিও-র আর অন্য কোনো প্ল্যানে এত কম খরচে এমন কম্বো সুবিধা পাওয়া যায় না বললেই চলে।
কী কী রয়েছে এই ৮৫৯ টাকার প্ল্যানে? জিও-র এই জনপ্রিয় রিচার্জ প্যাকটির মূল্য ৮৫৯ টাকা। এই প্ল্যানের মেয়াদ বা ভ্যালিডিটি হলো ৮৪ দিন। নিয়ম অনুযায়ী, ৮৪ দিনের এই প্ল্যানে ব্যবহারকারীরা প্রতিদিন ২ জিবি করে মোট ১৬৮ জিবি ডেটা ব্যবহার করার সুযোগ পান। দৈনিক ডেটার কোটা শেষ হয়ে গেলে ইন্টারনেটের গতি কমে ৬৪ Kbps হয়ে যায়, তবে আনলিমিটেড ৫জি ডেটার ক্ষেত্রে কোনো নির্দিষ্ট সীমা নেই।
আনলিমিটেড ৫জির শর্ত ও অন্যান্য সুবিধা: জিও-র নিয়ম অনুযায়ী, বর্তমানে যে সমস্ত প্ল্যানে দৈনিক অন্তত ২ জিবি ডেটা বরাদ্দ থাকে, শুধুমাত্র সেই প্যাকগুলির সঙ্গেই আনলিমিটেড ৫জি সুবিধা পাওয়া যায়। সেই হিসেবে ৭৯৯ টাকার প্ল্যানটি কিছুটা সস্তা হলেও তাতে দৈনিক ১.৫ জিবি ডেটা থাকায় আনলিমিটেড ৫জি মেলে না। ফলে সামান্য কিছু টাকা বাড়িয়ে ৮৫৯ টাকার রিচার্জ করলেই এই সুবিধাগুলি একসঙ্গে পাওয়া যায়।
শুধু ডেটা বা কলিং নয়, এই ৮৫৯ টাকার রিচার্জ প্ল্যানে ব্যবহারকারীদের জন্য রয়েছে অতিরিক্ত কিছু আকর্ষণীয় অফার:
পুরো ৩ মাসের জন্য ডিজনি প্লাস হটস্টার (Disney+ Hotstar) মোবাইল সাবস্ক্রিপশন একদম ফ্রি।
জিও সিনেমা, জিও টিভি এবং জিও ক্লাউডের মতো সংস্থার নিজস্ব বিভিন্ন অ্যাপের সুবিধা।