‘ভিতরে থাকবেন না বাইরে, ভবিষ্যৎ বলবে!’ অভিষেককে বিধানসভায় খোলা চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রী শুভেন্দুর

রাজনৈতিক পালাবদলের পর থেকেই পশ্চিমবঙ্গ রাজনীতিতে তরজা তুঙ্গে। বিধানসভার অন্দরে আজ বিরোধী শিবিরের উদ্দেশে সুর চড়ালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিশেষ করে তৃণমূলের হেভিওয়েট নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক ‘ডিজে’ (DJ) মন্তব্য এবং রাজনৈতিক চ্যালেঞ্জের তীব্র জবাব দিয়ে বিধানসভায় বিস্ফোরক মন্তব্য করেন মুখ্যমন্ত্রী।
কী নিয়ে শুরু বিতর্ক ও মুখ্যমন্ত্রীর আক্রমণ?
ডিজে মন্তব্য ও ভোটের চ্যালেঞ্জ: সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটি মন্তব্য নিয়ে রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে যায়। আজ বিধানসভায় দাঁড়িয়ে সেই প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী বলেন, “ভোটে লড়ুন, কোথায় থাকবেন দেখবেন! ফলতার মতো দূরবীন লাগবে খুঁজতে।” পাশাপাশি, ৪ তারিখে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিয়ে করা মন্তব্যেরও করা জবাব দেন তিনি।
‘প্রতিষ্ঠিত চোর’ কটাক্ষ: অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সরাসরি আক্রমণ করে মুখ্যমন্ত্রী বলেন, “প্রতিষ্ঠিত চোর, ভিতরে থাকবেন কি বাইরে থাকবেন, ভবিষ্যৎ বলবে। যেখানেই থাকুন, ডায়মন্ড হারবারে লড়ুন। ৪০ শতাংশ মুসলিম ভোট আছে, তারপরেও আপনাকে যত ভোটে জিতেছেন, তত ভোটে যদি হারাতে না পারি, মিলিয়ে নেবেন।” তাঁর দাবি, শওকত বা পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে অভিষেকের।
‘ফলতা তো ঝાંকি হ্যায়…’: পুলিশের অপব্যবহার ও বিগত তৃণমূল জমানাকে নিশানা করে মুখ্যমন্ত্রী হুঙ্কার দিয়ে বলেন, “এই ভাইপোপন্থী তৃণমূলের নাম-নিশানা পশ্চিমবঙ্গে থাকবে না, আমার দায়িত্ব। ফলতা তো পহেলে ঝাঁকি হ্যায়, রেজিনগর-নন্দীগ্রাম বাকি হ্যায়!”
প্রাক্তন মুখ্যমন্ত্রীকেও নিশানা:
নাম না করে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও এক হাত নেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, “আর একজন বলছেন আমি ফিরে আসব। সবাই গদ্দার! সব চোরেরা নাকি ওদিকে চলে গেছে। ভাবতে পারেন কী রুচি! আপনি এত বড় নেত্রী— মিত্র ইনস্টিটিউশনের ৪টি বুথেই হেরেছেন আমার কাছে। পাশের বাড়ির লোক ভোট দেয় না। আপনি নাকি জননেত্রী!”
বিশেষ দ্রষ্টব্য: রাজনৈতিক পালাবদলের পর বিধানসভার অন্দরে দুই শিবিরের এই আক্রমণ ও পাল্টা আক্রমণ যে আগামী দিনে রাজ্যের রাজনীতিকে আরও উত্তপ্ত করে তুলবে, তা বলাই বাহুল্য।