Recipe: ১৫ মিনিটে বাড়িতেই বানান ‘আমের রসমালাই’, শিখেনিন বানানোর পদ্ধতি

দুপুরের ভোজের শেষে মিষ্টিমুখ ছাড়া বাঙালির তৃপ্তি যেন পূর্ণ হয় না। বাজারে এখন আমের ছড়াছড়ি, তাই রসমালাইয়ের স্বাদে যদি একটু ফলের আমেজ যোগ করা যায়, তবে মন্দ হয় না! মাত্র ১৫ মিনিটেই বাড়িতে থাকা সাধারণ উপকরণ দিয়ে তৈরি করে ফেলুন দারুণ সুস্বাদু ‘আমের রসমালাই’।

প্রয়োজনীয় উপকরণ:

  • দুধ: ১ লিটার

  • আমের ক্বাথ (Mango Pulp): ১ কাপ

  • পাউরুটি: ৮টি

  • কনডেন্সড মিল্ক: ৩ টেবিল চামচ

  • মিল্ক পাউডার: ৩ টেবিল চামচ

  • কেশর: ১ চিমটে

  • এলাচ গুঁড়ো: আধ চা চামচ

  • কাজু, বাদাম ও পেস্তা কুচি: ১/৪ কাপ

পদ্ধতি: ১. মালাই তৈরি: প্রথমে দুধ জ্বাল দিয়ে বেশ ঘন করে নিন। এবার তাতে কেশর, এলাচগুঁড়ো, বাদাম কুচি, মিল্ক পাউডার ও কনডেন্সড মিল্ক দিয়ে ভালো করে ফুটিয়ে নিন। মিশ্রণটি ঘন হয়ে এলে নামিয়ে সামান্য ঠান্ডা করে তাতে আমের ক্বাথ মিশিয়ে দিন। ২. পাউরুটির প্রস্তুতি: গ্লাসের সাহায্যে পাউরুটিগুলো গোল গোল করে কেটে নিন। ৩. পুর তৈরি: একটি ছোট বাটিতে সামান্য আমের ক্বাথ, বাদাম কুচি ও মিল্ক পাউডার মিশিয়ে একটি ঘন পুর তৈরি করে নিন। এবার একটি গোল পাউরুটির টুকরোর ওপর এই পুর ছড়িয়ে ওপর থেকে অন্য একটি পাউরুটি দিয়ে স্যান্ডউইচের মতো আকার দিন। ৪. পরিবেশন: একটি কাচের পাত্রে তৈরি করা পাউরুটির স্যান্ডউইচগুলো সাজিয়ে নিন। ওপর থেকে আগে থেকে বানিয়ে রাখা আমের মালাইয়ের মিশ্রণটি ঢেলে দিন।

টিপস: তৈরি হয়ে যাওয়ার পর কিছুক্ষণ ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন। আমের সুগন্ধ আর মালাইয়ের ক্রিমি স্বাদ আপনার দুপুরের ভোজকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাবে।

আপনার বাড়িতে এই রেসিপিটি ট্রাই করার পর কেমন হলো, আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না!